রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রাজশাহীর হরিয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার রাত সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে।

রাজবাড়ির গোয়ালন্দ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেল স্টেশন এলাকায় পৌঁছালে লাইনচ্যুত হয়েছে।

এ ঘটনার পরে রাজশাহী থেকে সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন বলেন, আটটা ১০ মিনিটের দিকে হরিয়ান এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। এ সময় একটি বগি স্লিপার থেকে পড়ে যায়।

এদিকে হরিয়ানে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।  লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। যেকোনো সময়ই আবারো ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।