আবাসিক হোটেলে নারীসহ আ’লীগ নেতা আটক, জরিমানায় মুক্ত

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সদস্য জয় চৌধুরীকে শহরের প্রাইম আবাসিক হোটেলে অবৈধ মেলামেশার অভিযোগে নারীসহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগে চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন ওই নেতাকে।

পুলিশ জানায়, ঠাকুরগাঁওয়ে শহরের প্রাইম আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে এক নারীর সঙ্গে অবৈধ মেলামেশার সময় জয় চৌধুরী আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে এক হাজার জরিমানা করে কয়েক ঘণ্টা পর তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা জয় চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে।

মোবাইল ফোনে এ ঘটনার বিষয় জানতে চাইলে জয় চৌধুরী তা অস্বীকার করে কল কেটে দেন।