কর্মে হতাশা দেখা দেবে কন্যার, প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে ধনুর

মেষ : মাকে নিয়ে পরিবারের সমস্যা দেখা দিতে পারে। মননশীল সাহিত্যকর্মে গতি পাবে। সম্মান বৃদ্ধির পরিবেশ আসবে।

বৃষ : কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান বৃদ্ধি হবে। পরিবারে একটু অশান্তি বিরাজ করবে। ব্যয় বাড়বে।

মিথুন : কাপড় ও কাগজ ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল নয়। আয়ের ক্ষেত্রে হতাশা দেখা দেবে। কাজে মনোযোগ কমবে।

কর্কট : খাদ্য ও যানবাহনের ব্যবসা শুরু করা যাবে। আশানুরূপ সঞ্চয় হবে না। প্রেম-রোমান্স শুভ।

সিংহ : শত্রুরা দমন থাকলেও কর্মক্ষেত্রে হাতাহাতির সম্ভাবনা আছে। নিজের পরিকল্পনায় এগিয়ে গেলে কৃতকার্য হবেন। শরীরের প্রতি যত্ন নিন।

কন্যা : কর্মে হতাশা দেখা দেবে। দূরের ভ্রমণ শুভ নয়। স্ত্রীর আয় বাড়বে।

তুলা : অবিবাহিত জাতিকার বিবাহ যোগ আছে। পরিবারে স্ত্রীর প্রভাব বাড়বে। কর্মে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

বৃশ্চিক : প্রতিপক্ষের তৎপরতায় ব্যয় বাড়বে। আত্মীয়র সহযোগিতা অব্যাহত থাকবে। পুরান রোগের পুনরাক্রমণ দেখা দেবে।

ধনু : নিজের ও সন্তানের আয় বাড়বে। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে। দুর্ঘটনার যোগ আছে।

মকর : কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। সন্তানের দুর্ঘটনার যোগ আছে। আশানুরূপ আয় হবে।

কুম্ভ : বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে স্ত্রীর সহযোগিতা পাওয়া যাবে। রক্তচাপ বৃদ্ধি পাবে।

মীন : ব্যবসায় কর্মচারীদের জন্য ব্যয় বাড়বে। স্ত্রী ও অংশীদারদের চাপের মধ্যে থাকতে হবে। পরিবারের শান্তি স্বাভাবিক থাকবে।