২২ জেলা জজ ও সমমর্যাদার কর্মকর্তাকে বদলি

বিচার প্রশাসনে ২২ জেলা জজ ও সমপদমর্যাদার কর্মকর্তাকে রদবদলের আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনকে ময়মনসিংহে, জামালপুরের জেলা জজ মো. সাইদুর রহমান খানকে কিশোরগঞ্জ, নেত্রকোনার জেলা জজ কেএম রাশেদুজ্জামান রাজাকে সিলেট, পটুয়াখালীর জেলা জজ আবু মো. আমীমুল এহসানকে নেত্রকোনা, খাগড়াছড়ি জেলা জজ রোকসানা পারভীনকে পটুয়াখালী, গাইবান্ধার জেলা জজ রাশেদা সুলতানাকে রংপুর, ঝালকাঠির জেলা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিককে যশোর, মাগুরার জেলা জজ শেখ মফিজুর রহমানকে সাতক্ষীরা, মেহেরপুরের জেলা জজ মোহাম্মদ গাজী রহমানকে ঝালকাঠিতে বদলি করা হয়েছে।

এ ছাড়া যশোরের জেলা জজ মো. আমিনুল ইসলামকে প্রেষণে ঢাকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) মো. নজরুল ইসলাম হাওলাদারকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রব হাওলাদারকে জয়পুরহাটের জেলা জজ, জয়পুরহাটের জেলা জজ মমতাজ পারভীনকে ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য (জেলা জজ), দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জালাল উদ্দিনকে পঞ্চগড়ের জেলা জজ হিসেবে রদবদল করা হয়েছে।

গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. সাইফুল ইসলামকে জামালপুরের জেলা জজ, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) এএইচএম মাহমুদুর রহমানকে বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ), নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রোকনুজ্জামানকে ঢাকার নারী নির্যাতন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক (জেলা জজ), ঢাকার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য মো. জাকির হোসেনকে মাগুরার জেলা জজ, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (জেলা জজ) মো. সেলিম মিয়াকে ফরিদপুরের জেলা জজ, খুলনার বিভাগীয় বিশেষ জজ (জেলা জজ) এসএম আবদুস সালামকে মেহেরপুর জেলা জজ, বান্দরবানের জেলা জজ লা মংকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা (জেলা জজ) এবং আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা জজ) মো. সোহেল আহমেদকে ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে।