তাড়াশে বউ মেলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ এলাকায় শনিবার ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়। সকাল থেকে নওগাঁর করতোয়া নদীর তীরে জমে ওঠে এই মেলা।

নাটোর,পাবনা ও সিরাজগঞ্জের ১০টি উপজেলা থেকে শত শত বউ, শাশুড়ি, কিশোরী ও তরুণীরা এসে ভিড় জমায় এই মেলায়। ফলে মেলাটি উৎসব মুখর হয়ে ওঠে।

আয়োজকেরা জানান, ভারতের আজমির শরিফের পীর খাজা  মইনুদ্দিন চিশতীর (রহ.) আধ্যাত্মিক গুরু নওগাঁর শাহ শরিফ জিন্দানীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী বার্ষিক ওরসের শেষ দিন শনিবার এই ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় এবারও এ মেলায় হাজির হয়ে এ অঞ্চলের বউ শাশুড়িরা তাদের পছন্দের চুরি মালা ফিতা কানের দুল কিনে বাড়ি ফেরে।

ফলে এ বউ মেলা বউ-শাশুড়ির মিলন মেলায় পরিণত হয়। এ ছাড়া বউ- শাশুড়ির সম্পর্ক আরো দৃঢ় হয়।

এ মেলা থেকে বউ শাশুড়িরা শখের জিনিস ছাড়াও সংসারের প্রয়োজনীয় কাঠের তৈরি আসবাবপত্র, গৃহস্থালি জিনিসপত্র, মৃৎপাত্র, কসমেটিক সামগ্রী, মিঠাই মিষ্টান্ন কিনে বাড়ি ফেরে।