দেশে দেশে উগ্রবাদী শ্বেতাঙ্গ হামলা

শ্বেতাঙ্গ  উগ্রবাদ বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ইতিহাস বেশ পুরনো। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছিল ‘কু ক্লাক্স ক্ল্যান’ নামে একটি সংগঠন। শ্বেতাঙ্গ অগ্রাধিকার, শ্বেতাঙ্গ   জাতীয়তাবাদ এবং অভিবাসনবিরোধী সংগঠন হিসেবে এটি নানা সময়ে হিংসাত্মক কর্মকাণ্ডের
সঙ্গে জড়িত ছিল। বর্তমানে এই সংগঠনের প্রকাশ্য কোনো কর্মকা- নেই। কিন্তু হোয়াইট সুপ্রিমেসির ধারণাটি কিছু মানুষের মধ্যে সক্রিয়। এর নানা নিদর্শন সম্প্রতি দেখা যাচ্ছে। এই মতবাদে বিশ্বাসসীরা প্রধানত মুসলিম, এশীয় ও কালোদের পছন্দ করেন না। অনেকে মনে করেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ১৫ মার্চের হামলা ছিল এরই ধারাবাহিকতা। বিগত বছরগুলোতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে এই উগ্রবাদ। গত ৮ বছরের পরিসংখ্যান জানাচ্ছেন পরাগ মাঝি

জুলাই ২০১১, নরওয়ে

সেদিন ছিল শুক্রবার। নরওয়ের রৌদ্রোজ্জ্বল একটি দিন। নরওয়ের রাজধানী অসলোর এক সরকারি ভবনের সামনে বোমা হামলা চালিয়ে ৮ জনকে হত্যা করেন ৩২ বছরের যুবক অ্যান্ডার্স ব্রেইভিক। তারপরই ওই হত্যাকারী গাড়ি চালিয়ে অসলো থেকে ৮০ কিলোমিটার দূরে উটোয়া দ্বীপে গিয়ে হাজির হন। তার হাতে ছিল একটি স্বয়ংক্রিয় রাইফেল। দ্বীপটিতে তখন ক্ষমতাসীন লেবার পার্টির যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। ব্রেইভিক সেই জনসমাগমেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। এতে প্রাণ হারান আরও ৬৯ জন। ওই দুটি হত্যাকা- ঘটানোর দায়ে ব্রেইভিককে গ্রেপ্তার করে নরওয়ের পুলিশ। হামলার কয়েক ঘণ্টা আগে ইন্টারনেটে প্রায় ১৫০০ পাতার একটি ঘোষণাপত্র ছেড়েছিলেন ব্রেইভিক। ঘোষণাপত্রে তার উগ্র দক্ষিণপন্থি ভাবনা, সামাজিক গণতন্ত্রী, বামপন্থি, বিদেশি ও মুসলিমবিরোধী ধ্যানধারণা প্রকাশিত হয়েছিল। মূলত উদারনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যই লেবার পার্টির জনসমাগমকে টার্গেট করেছিলেন তিনি।

৩২ বছর বয়সী ব্রেইভিক নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন। পুলিশ তাকে খ্রিস্টান মৌলবাদী হিসেবে চিহ্নিত করে। নরওয়েতে মৃত্যুদ-ের বিধান নেই। ৭৭ জনকে হত্যার বিচারে ২১ বছরের কারাদ- নিয়ে বর্তমানে জেলে আছেন ব্রেইভিক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলাকারী এই ব্রেইভিকের দ্বারা উদ্বুদ্ধ ছিলেন বলে এক মেনিফেস্টোতে উল্লেখ করেছিলেন।

আগস্ট ২০১২, যুক্তরাষ্ট্র

২০১২ সালের ৫ আগস্ট। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে সেদিন শিখ ধর্মাবলম্বীদের একটি মন্দিরে গুলি করে ৬ জনকে হত্যা করেন ৪০ বছর বয়সী ওয়েড মাইকেল পেজ নামে এক উগ্রবাদী। নিহত শিখ ধর্মাবলম্বীরা একটি ধর্মীয় উৎসবের প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় একজন পুলিশ অফিসারসহ আরও ৩ জন গুরুতর আহত হন। পরে অন্য এক পুলিশ অফিসারের গুলিতে হামলাকারী ওয়েডও নিহত হন। ওয়েড ছিলেন সাবেক মার্কিন সেনা। স্থানীয় একটি রক ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মার্কিন সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

জানা যায়, শারীরিক লেবাস, বিশেষ করে শিখদের মাথায় রংবেরঙের পাগড়ি ও দাড়ি থাকায় বহু মার্কিনি তাদের সঙ্গে মুসলিমদের গুলিয়ে ফেলেন। মুসলিম ভেবেই ওই হামলাটি করেছিলেন ওয়েড। দায়িত্ব পালনকালে মদপানসহ নানা অসদাচরণের অভিযোগে ১৯৯৮ সালে সেনাবাহিনী থেকে পেজকে অব্যাহতি দেওয়া হয়।

সেপ্টেম্বর ২০১৩, গ্রিস

২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হন গ্রিক র‌্যাপার পাভলোস ফিসাস। মঞ্চে তিনি ‘কিল্লাহ পি’ নামে পরিচিত ছিলেন। বর্ণবাদবিরোধী অ্যাক্টিভিস্ট হিসেবেও তিনি বেশ পরিচিত ছিলেন। বর্ণবাদবিরোধী অবস্থানের জন্যই ৩৪ বছর বয়সে তাকে এথেন্সের পশ্চিমাঞ্চলীয় একটি শহরে পেটে ছুরি চালিয়ে হত্যা করা হয়। হত্যাকারী ছিলেন গ্রিসের উগ্র ডানপন্থি দল গোল্ডেন ডনের সদস্য। এই সংগঠনটিকে নব্য নাৎসিদের দল হিসেবেও আখ্যায়িত করেন অনেকে।

এপ্রিল ২০১৪, যুক্তরাষ্ট্র

উগ্র শ্বেতাঙ্গবাদীদের সংগঠন ‘কু ক্লুক্স ক্ল্যান’-এর একজন সাবেক সদস্য ছিলেন ৭০ বছর বয়সী ফ্রাজিয়ার গ্লেন ক্রোস। ২০১৪ সালের ১৫ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের ওভারল্যান্ড পার্কে জুইস সেন্টারে হামলা চালান। এলোপাতাড়ি গুলিতে এ সময় ৩ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সের এক কিশোরও ছিল। ক্রোস জানিয়েছিলেন, তিনি মূলত ইহুদিদেরই হত্যা করতে চেয়েছিলেন। কারণ তিনি মনে করেন, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের পথে ইহুদিরাই সবচেয়ে বড় বাধা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেদিন নিহতদের সবাই ছিলেন খ্রিস্টান।

জুন ২০১৫, যুক্তরাষ্ট্র

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি আফ্রো-আমেরিকান বা কৃষ্ণাঙ্গ মানুষদের একটি গির্জায় হামলা চালিয়ে নয়জন প্রার্থনারত মানুষকে হত্যা করেছিরেন ড্যানিয়েল রুফ। ওই গির্জায় প্রার্থনা করতে আসা ব্যক্তিদের সঙ্গে বসেছিলেন ড্যানিয়েলও। কিন্তু হঠাৎ করেই তিনি গুলি করতে শুরু করেন। রুফ ছিলেন একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী। তিনি ওই হত্যাকা-ের মধ্য দিয়েই শ্রেষ্ঠত্ববাদের লড়াই শুরু করেছেন বলে জানিয়েছিলেন।

অক্টোবর ২০১৫, সুইডেন

সে বছর ২২ অক্টোবর সুইডেনে গোথেনবার্গের কাছে একটি স্কুলে হামলা চালান মাথায় হেলমেট পরা এক ব্যক্তি। এতে ওই স্কুলের এক শিক্ষকসহ তিন শিক্ষার্থী নিহত হয়। জার্মান সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ধরনের হেলমেট ব্যবহার করত সে ধরনেরই হেলমেট পরা ছিলেন ঐ আততায়ী। স্কুলের অনেক শিশু ভেবেছিল হ্যালোইনের কারণেই হয়তো লোকটি এভাবে সেজেছেন, এবং অনেক ছেলেমেয়ে তার সঙ্গে পোজ দিয়ে ছবিও তুলছিল। কিন্তু হঠাৎ করেই শিশুদের ওপর তলোয়ার চালাতে শুরু করেন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই ২ শিশু ও পরে হাসপাতালে আরও এক শিশু মারা যায়।

পুলিশের ভাষ্যমতে, এটি ছিল পুরোপুরি বর্ণবাদী এক হামলা। প্রথমত হামলকারীর ফ্ল্যাটে যেসব জিনিস পাওয়া যায়, তাতে তার মনে বর্ণবিদ্বেষের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। আর হামলাকারী বেছে বেছে তাদের ওপরই তলোয়ার চালিয়েছিলেন, যাদের গায়ের রং পুরোপুরি সাদা নয়।

জুন ২০১৬, যুক্তরাজ্য

১৭ জুন ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সকে গুলি ও ছুরি চালিয়ে হত্যা করা হয়। নিজের নির্বাচনী এলাকায় ওই হামলার শিকার হন তিনি। হামলার পর ঘটনাস্থল থেকে তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫২ বছর বয়সী থমাস মেয়ারকে আটক করে। হামলার পূর্বে ও গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি ‘ব্রিটেন ফার্স্ট’ বলে চিৎকার দিচ্ছিলেন। ব্রিটেনের উগ্র ডানপন্থি দলের সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন। কক্স ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের থাকা না থাকা প্রসঙ্গে প্রচার চালাচ্ছিলেন। কক্স ব্রেক্সিটের বিরোধী ছিলেন।

জানুয়ারি ২০১৭, কানাডা

দেশটিতে ২০১৭ সালের জানুয়ারি মাসে কানাডার কুইবেকে একটি মসজিদে হামলা চালান আলেকজান্ডার বিসোনেত্তে নামে এক বিশ^বিদ্যালয় শিক্ষার্থী। এই হামলায় ৬ জন নিরীহ মুসল্লি প্রাণ হারান। গ্রেপ্তারের পর বিসোনেত্তে জানান, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিম শরণার্থীদের তার দেশে আশ্রয় দেওয়ার ঘোষণার প্রতিবাদে তিনি এ হত্যাকা- চালান। বিসোনেত্তে আরও জানান, তিনি সবসময় ভয়ে থাকতেন এই ভেবে যে, শরণার্থীরা তার পরিবারকে একদিন মেরে ফেলতে পারে। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারীর বন্দুকে এই বিসোনেত্তের নাম লেখা ছিল।

মার্চ ২০১৭, যুক্তরাষ্ট্র

৬৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ টিমোথি কফম্যানকে ছুরিকাঘাতে হত্যা করেন জেমস জ্যাকসন নামে ২৮ বছরের এক শে^তাঙ্গ উগ্রবাদী। জেমস মার্কিন সেনাবাহিনীতে একসময় কর্মরত ছিলেন। গ্রেপ্তারের পর জানান, তিনি তিনদিন নিউ ইয়র্কের রাস্তায় ঘুরে বেড়িয়েছেন একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করার জন্য। শ্বেতাঙ্গদের আধিপত্যে পুরোপুরি বিশ্বাস করেন তিনি। নিহত কফম্যান হত্যাকা-ের সময় রাস্তা থেকে বোতল সংগ্রহ করছিলেন। ছুরিকাঘাতের পর দুই ব্লক পেরিয়ে একটি পুলিশ স্টেশনে যেতে পেরেছিলেন তিনি। কিন্তু হাসপাতালে যাওয়ার অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটে। জেমস পুলিশের কাছে স্বীকার করেন, এটা ছিল শুরু। তিনি আরও কৃষ্ণাঙ্গকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন।

মে ২০১৭, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে দুই ব্যক্তিকে ছুরির আঘাতে হত্যা করা হয়। পাবলিক ট্রেনে মুসলিম এক নারীকে উত্ত্যক্ত করছিলেন কয়েকজন শ্বেতাঙ্গ উগ্রবাদী। মুসলিমদের প্রসঙ্গ টেনে গালাগাল করছিলেন তারা। কিন্তু এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন নিহত দুজন। অপরাধীদের পরে আদালতের দ্বারস্থ করা হলে তারা চিৎকার করে বলছিলেন ‘তোমরা একে বলো সন্ত্রাসবাদ, আমরা বলি দেশপ্রেম।’

জুন ২০১৭, যুক্তরাজ্য

উত্তর লন্ডনে ফিনসবারি পার্কের পাশে একটি মসজিদের সামনে নামাজ পড়ে বেরিয়ে আসা মুসল্লিদের ওপর ভ্যান তুলে দিয়ে হামলা চালান ড্যারেন অসবোর্ন নামে এক শ্বেতাঙ্গ উগ্রবাদী। এ ঘটনায় মকরম আলী নামে এক বাংলাদেশি মুসলিম প্রাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন আরও অন্তত ১২ মুসল্লি। হামলার পর অসবোর্ন চিৎকার করে বলছিলেন ‘আমি মুসলিমদের হত্যা করতে চাই। আমি আমার কাজ শুরু করেছি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসবোর্ন প্রায়ই মুসলিমবিদ্বেষী বক্তব্য প্রচার করতেন এবং প্রখ্যাত ডানপন্থি নেতাদের গুনগান গাইতেন।

আগস্ট ২০১৭, যুক্তরাষ্ট্র

সে সময় দেশটির শে^তাঙ্গ জাতীয়তাবাদী এবং তাদের বিরোধীরা মুখোমুখি অবস্থান করছিলেন। দুই পক্ষই বিভিন্ন শহরে র‌্যালি করছিল। কিন্তু ১৩ আগস্ট ভার্জিনিয়ায় ঘটে ন্যক্কারজনক একটি হামলার ঘটনা। সেদিন ভার্জিনিয়ার শার্লটসভিলে নাৎসিবিরোধী একটি র‌্যালিতে গাড়ি তুলে দেন ২১ বছর বয়সী জেমস অ্যালেক্স ফিল্ড নামে ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী। এই হামলায় ঘটনাস্থলেই হিথার হ্যাইয়ার নামে ৩২ বছর বয়সী এক নারী অধিকারকর্মী প্রাণ হারান এবং আহত হন অন্তত দুই ডজন ব্যক্তি। হত্যাকারী ফিল্ড তার কিশোর বয়স থেকেই হিটলারের ভক্ত ছিলেন। জেলের ভেতর থেকে ফিল্ড বিচার চাওয়া হ্যাইয়ারের মা’কে একজন কম্যুনিস্ট এবং শে^তাঙ্গবিরোধী বলে গালি দিয়েছিলেন।

অক্টোবর ২০১৮, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে একটি সুপার মার্কেটে একজন শ্বেতাঙ্গ গ আমেরিকান দুজন কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেন এবং কৃষ্ণাঙ্গদের একটি চার্চে ঢুকে হামলার চেষ্টা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ওই আক্রমণকারী চিৎকার করে বলছিলেনÑ ‘শ্বেতাঙ্গরা কোনো শে^তাঙ্গকে হত্যা করে না।’ তার হামলায় নিহত দুই কৃষ্ণাঙ্গ ছিলেন ৬৯ বছর বয়সী মৌরিস স্টেলার্ড এবং ৬৭ বছর বয়সী ভিকি লি জোন্স। হত্যাকা-ের কিছুক্ষণ আগেই একটি কৃষ্ণাঙ্গ চার্চে ঢুকতে চেয়েছিলেন শ্বেতাঙ্গ উগ্রবাদী। কিন্তু ওই চার্চটি কেউ তালা মেরে দিয়েছিলেন।

নভেম্বর ২০১৮, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটার্সবার্গে একটি ইহুদি উপাসনালয় সিনাগগে উপর্যুপরি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করা হয়। ‘ট্রি অব লাইফ’ নামে ওই উপাসনালয়ে হামলাকারী ৪৬ বছর বয়সী রবার্ট বোয়ার্স একটি সেমিঅটোমেটিক রাইফেল এবং হ্যান্ডগান নিয়ে গির্জায় ঢুকে পড়েছিলেন। গির্জায় ঢুকে প্রথমেই তিনি প্রার্থনারত মানুষের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকেন এবং কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি গুলি শুরু করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে গির্জার চারপাশ ঘিরে ফেলে। রবার্ট পুলিশের সঙ্গেও গুলিবিনিময় করেন। এতে চার পুলিশকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন রবার্টও। পরে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার আগে রবার্ট চিৎকার করে বলতে থাকেন, ‘এ মানুষগুলোর জন্যই আমাদের দেশের অবস্থা খারাপ হচ্ছে। এদের বেঁচে থাকার অধিকার নেই।’

পুলিশ জানায়, কয়েক দিন ধরেই একটি ওয়েবসাইটে ইহুদিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পোস্ট করছিলেন রবার্ট। হামলার আগেও এক পোস্টে তিনি লেখেন ‘আমাদের লোকজনকে হত্যা করা হচ্ছে, বসে থেকে এটি আমার পক্ষে দেখা সম্ভব নয়। আমি আসছি। তারপরই গির্জায় ঢুকে হামলা চালান রবার্ট। যুক্তরাষ্ট্রে মুসলিমদের অনুপ্রবেশে ইহুদিরাই সহযোগিতা করছে বলে মনে করতেন রবার্ট।