বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর অংশে উন্নয়নকাজের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। গতকাল রবিবার সকাল ১০টায় জেলার রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনসাধারণসহ কয়েকশ মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া হায়দার খান লিটন, ইউপি সদস্য মাসুম মৃধা, শহিদুল ইসলাম লিটু ও সুমন হক জুয়েল মাতুব্বরসহ স্থানীয় আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা কাজে অনিয়মের প্রতিবাদ করে বলেন, বড় বাজেটের এ উন্নয়নকাজে প্রথম থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়ম করে আসছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তিনি খোঁজ নিয়ে দেখবেন।