সিলেটের ওসমানীনগর উপজেলায় পানির ট্যাংক থেকে হাত-পা বাঁধা ও মুখ থেঁতলানো অবস্থায় বৃদ্ধ আনিক আলীর (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওসমানীনগর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। আনিক আলী উপজেলার সাদিপুর ইউনিয়নের ধরকা গ্রামের ছোয়াব উল্লাহর ছেলে। তিনি একই উপজেলার তাজপুর গ্রামের কানাডা প্রবাসী আলা উদ্দিনের বাড়িতে কেয়ারটেকার হিসাবে থাকতেন।
ওসমানীনগর থানা-পুলিশ জানায়, আনিক আলী গত রবিবার রাতে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন বিষয়টি থানা-পুলিশকে অবহিত করে।
সোমবার সকালে আলা উদ্দিনের বাড়ির একটি পানির ট্যাংক থেকে আনিক আলীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ জনকে আটক করেছে।