মেষ : আধ্যাত্মিক সাধনায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা আছে। সম্পদ বৃদ্ধি পাবে। ব্যবসায় উন্নতির যোগ আছে।
বৃষ : তীর্থ বা ধর্মীয় স্থান ভ্রমণের যোগ আছে। অলৌকিক সাধনায় উন্নতি সাধিত হবে। ভাগ্য উন্নয়নে বন্ধুদের সহযোগিতা পাওয়া সহজ হবে।
মিথুন : চাকরিতে উন্নতি হবে। ব্যবসায় আয় বাড়বে। পরিবারে শান্তি বজায় থাকবে।
কর্কট : কাজের পরিধি বাড়বে। সংসারে অতৃপ্তি বাড়বে। আয় বাড়বে।
সিংহ : পাওনা টাকা আদায়ে বিলম্ব হবে। ঋণ করার প্রয়োজন পড়বে। শরীরে ব্যথা হওয়ার সম্ভাবনা।
কন্যা : ভূমিতে পুঁজি লগ্নি হবে। কর্মচারীদের মধ্যে নেতৃত্ব ও বিদ্রোহী ভাব দেখা দেবে। মনোবল ঠিক রাখুন।
তুলা : কাজে পরিশ্রম ও আয় বাড়বে। প্রতিপক্ষ পরাস্ত হবে। ভালো বন্ধু পাওয়া যাবে।
বৃশ্চিক : কাজে মানসিক শক্তি ব্যয় হবে। আপনার দ্বারা আত্মীয়রা উপকৃত হবে। কিছুটা অলসতা দেখা দেবে।
ধনু : বিদেশ ভ্রমণে সম্পদ বৃদ্ধি পাবে। সংসারে শান্তি বজায় থাকবে। ব্যয় বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্বের অবসান হবে। স্ত্রীর আয় বাড়বে।
কুম্ভ : প্রতিপক্ষের ক্ষমতা হ্রাস পাবে। পুরান পাওনা টাকা আদায় হতে পারে। হতাশা দূর হবে।
মীন : ঠিকাদারি ব্যবসায় লাভ হবে। চাকরিতে বদলির যোগ আছে। তবে শুভ হবে। ভূ-সম্পত্তি বৃদ্ধির যোগ আছে।