এসরোটেক্সের গার্মেন্টসকর্মীদের বেতন বিকাশে

এসরোটেক্স গ্রুপের প্রায় ১৭ হাজার গার্মেন্টসকর্মী এখন থেকে বিকাশে তাদের বেতন  পাবেন। এ লক্ষ্যে বিকাশের সঙ্গে একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

বিকাশের প্রধান কার্যালয়ে সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরিত চুক্তি হস্তান্তর করেন প্রতিষ্ঠানের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ ও এসরোটেক্স গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার সৈয়দ আশরাফুল ইসলাম।

বিকাশের সিসিও মিজানুর রশীদ বলেন, দেশের শীর্ষস্থানীয় প্রায় ১২০-এর অধিক আরএমজি প্রতিষ্ঠানের দেড় লক্ষাধিক কর্মী বিকাশে তাদের বেতন পান। এই চুক্তির মাধ্যমে বিকাশে বেতন প্রদানকারী শীর্ষস্থানীয় আরএমজি প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হলো এসরোটেক্স।

এসরোটেক্সের সিএফও সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বিকাশের মাধ্যমে এই বেতন দেওয়ায়  সময় ও খরচ বাঁচাবে। একই সঙ্গে বেতন দেওয়ার পদ্ধতি নিরাপদ, সহজ ও দ্রুত করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকাশের কমার্শিয়াল বিভাগের আরএমজি বিজনেস লিড সরোবর কুমার চন্দ, একুইজিশন ম্যানেজার রিফাত রহমান এবং এসরোটেক্সের ডিরেক্টর মো. শাখাওয়াত হোসেন ভূঁইয়া, ডিরেক্টর এসসিএম অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মো. আনোয়ার জাহিদ শিমুলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি