কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে বাউল সাধক ফকির লালন শাহ এর স্মরণে তিন দিনের দোল পূর্ণিমা স্মরণোৎসব ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ।
বুধবার থেকে শুরু হয়ে উৎসব চলবে শুক্রবার পর্যন্ত। এরই মধ্যে আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন লালন ভক্ত, অনুসারীরা।
জীবদ্দশায় বাউল শিরোমণি লালন শাহ দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে বসতেন সাধু সংঘে। তারই ধারাবাহিকতায় লালন শাহ এর তিরোধানের পরও কালীগঙ্গার ধারে প্রতি বছর দিবসটি ঘিরে পালিত হচ্ছে এ উৎসব।
বুধবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে থেকে শুরু হয়ে উৎসব চলবে শুক্রবার পর্যন্ত।
জীবদ্দশায় বাউল শিরোমণি লালন শাহ দোল পূর্ণিমার রাতে শিষ্যদের নিয়ে বসতেন সাধু সংঘে। তারই ধারাবাহিকতায় লালন শাহ এর তিরোধানের পরও কালীগঙ্গার ধারে প্রতি বছর দিবসটি ঘিরে পালিত হচ্ছে এ উৎসব।
লালন ফকির দীর্ঘ সময়কাল ধরে তার নিজস্ব আত্ম দর্শনের আলোকে ভক্ত আশেকান ও শিষ্যদের নিয়ে যে সব উৎসব মুখর কর্মকাণ্ড করতেন তারই ধারাবাহিকতায় আজও পর্যন্ত দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত শিষ্য অনুসারীরা পালন করতে বছরের দুইটি দিন যথা দোল উৎসব এবং পহেলা কার্তিক সাঁইজির অন্তর্ধান দিবস পালন করতে মিলিত হয়ে থাকে এই সাধন তীর্থ ছেউড়িয়ার আখড়াবাড়িতে।
এসব উৎসবে লালনের রেখে যাওয়া মানব মুক্তির সহস্রাধিক আধ্যাত্মিক বাণী সংবলিত গান গাওয়া হয়।
সেই সঙ্গে আখড়াবাড়ি সংলগ্ন কালী গঙ্গা মাঠে বসে উৎসবমুখর গ্রামীণ মেলা। ২০ থেকে ২২ মার্চ (বুধবার-শুক্রবার) পর্যন্ত এই স্মরণোৎসব চলবে।