কন্যা সন্তানের বাবা হলেন শাহরিয়ার নাফীস

ফের বাবা হয়েছেন ক্রিকেটার শাহরিয়ার নাফীস। এবার কন্যা সন্তানের পিতা হলেন জাতীয় দলের হয়ে খেলা টপ-অর্ডার এই ব্যাটসম্যান।

মঙ্গলবার দিবাগত রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী ঈশিতা তাসমিন। মেয়ে ও মা দুজনই সুস্থ আছেন। এ দম্পতির ঘরে ৯ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

নিজের ফেসবুক স্ট্যাটাসে নাফিস লিখেছেন, “আলহামদুলিল্লাহ, ১৯ মার্চ ২০১৯ সালে রাত সাড়ে নয়টায় আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছেন। মা ও সন্তান ভালো আছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”

৩৩ বছর বয়সী নাফীস একটা সময় জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। সর্বশেষ ম্যাচ খেলেছেন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৩ সালে।

তবে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে খেলে যাচ্ছেন নাফীস। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।