ক্যাপাচিনো মাফিন
বেকারিশিল্পে ‘ড্যান কেক’ একটি সুপরিচিত নাম। প্রতিনিয়তই বিভিন্ন নতুন স্বাদের কেক, মাফিন এবং অন্যান্য বেকারিসামগ্রী নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে ড্যান কেক এবার বাজারে প্রথমবারের মতো নিয়ে এসেছে কফির স্বাদে নতুন একটি মাফিন, যার নাম দেওয়া হয়েছে ‘ক্যাপাচিনো মাফিন’। ক্যাপাচিনো মাফিনে উন্নত কফি বিন দিয়ে তৈরি রিয়েল কফি ব্যবহার করায় মাফিনপ্রেমী তো বটেই, কফিপ্রেমীদেরও মন কাড়বে এটি। ক্যাপাচিনো মাফিনে কফির স্বাদ থাকে অটুট। এতে যে মাফিন কাপ ব্যবহার করা হয়, সেটিও সম্পূর্ণ ফুড গ্রেড মেটারিয়াল ও ইউরোপ থেকে আমদানি করা। দেশের বাজারে পাওয়া যাচ্ছে।
মেঘ
ফ্যাশন হাউস মেঘ আগামী বৈশাখ উপলক্ষে এনেছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদের কামিজ, শিশুদের ফতুয়া, ফ্রক ও টি-শার্ট। এসব পোশাকে রয়েছে বৈশাখের আমেজ। মেঘের বিক্রয় কেন্দ্র আছেÑ ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেট, ধানম-ির মেট্রো শপিং মল, মিরপুর শপিং সেন্টার ও মৌচাকের সেন্টার পয়েন্ট। মোবাইল : ০১৬১১-৬৩৪৪২৩। ফেইসবুক : সবমযভধংযরড়হনফ.
নিপুণ
দেশের কাপড়ে দেশের মানুষকে ফ্যাশনেবল পোশাক উপহার দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার মানসেই প্রতিষ্ঠা ১৯৭৩ সালের মার্চ মাসে। বাংলাদেশে ফ্যাশন হাউস কনসেপ্টের প্রবক্তা নিপুণ সময় পরিক্রমায় আজ ৪৬ বছর। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিপুণ দিচ্ছে ২০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। এ ছাড় ২১ মার্চ পর্যন্ত চলবে।
নিত্য উপহার
স্বাধীনতা দিবস সামনে রেখে নিত্য উপহার নিত্যশিল্পী ওয়াহিদ পলাশের ডিজাইনে কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘সেই থেকে স্বাধীনতা আমাদের’ এবং শিল্পী টি এইচ তন্ময়ের ডিজাইনে ‘বাংলাদেশ ১৯৭১’ ও ‘বাংলাদেশের রিকশা পেইন্ট’ নিয়ে টি-শার্ট এনেছে। এ ছাড়া দেশবিষয়ক নিত্য উপহারে অন্যান্য টি-শার্ট ডিজাইন ছোট ও বড়দের জন্য পাওয়া যাবে।
কুকিং অ্যাসোসিয়েশন
গত ৩ মার্চ কুকিং অ্যাসোসিয়েশন পিঠা প্রতিযোগিতার আয়োজন করেছিল। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মেহের আফরোজ চুমকি এবং বিশেষ অতিথি ছিলেন হাসনীন মুকতাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুকিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কেকা ফেরদৌসী। বিচারক হিসেবে ছিলেন কুকিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রিমা জুলফিকার।