লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল করিম মাস্টার (৭০) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুম আবদুল করিম মাস্টার দীর্ঘ ১০ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক ডালিম জানান, চেয়ারম্যান আবদুল করিম মাস্টার দীর্ঘদিন ধরে বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
চেয়ারম্যান আবদুল করিম মাস্টার মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানায়, বৃহস্পতিবার বাদ আসর কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন স্কুল মাঠে মরহুমের প্রথম জানাজা হবে। উনার লন্ডন প্রবাসী ছেলে দেশে আসলে জয়পুরা দারোগা বাড়ির সামনে শুক্রবার সকালে ২য় জানাজা শেষে জয়পুরা স্কুল কবরস্থানে লাশ দাফন করা হবে বলে জানান তিনি।