স্ত্রীর ছবি দিলেন মিরাজ

বিয়ের পর স্ত্রীর সঙ্গে নিজের ছবি প্রকাশ করলেন মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার দীর্ঘ দিনের প্রেমিকা রাবেয়া আখতার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অফ স্পিনার। রাত সাড়ে ৯টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সস্ত্রীক ছবি পোস্ট করেছেন মিরাজ।

বৃহস্পতিবার খবর প্রকাশ হয়, এদিনই বিয়ে করতে যাচ্ছেন মিরাজ। কনে প্রীতির বাড়িও মিরাজের মতো খুলনায়। দুজনের প্রায় ছয় বছরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কটাই এবার পরিণতি পেল।

পারিবারিক ভাবে ঘরোয়া আয়োজনের মাধ্যমে ‍দুজনের বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের পর বিবাহোত্তর অনুষ্ঠান করার পরিকল্পনা মিরাজের।

এদিন ফেসবুকে স্ত্রীর সঙ্গে নিজের ছবি পোস্ট করে মিরাজ লিখেন, ‘‘আলহামদুলিল্লাহ… আমি আমার জীবনে আজ নতুন অধ্যায় শুরু করলাম। এই নতুন যাত্রার জন্য আমার ভক্ত ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ করছি। আল্লাহর রহমত সব সময় আমাদের ওপর বর্ষণ হোক।’’