ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা

গতকাল সন্ধ্যায় মুম্বাইয়ের বিকেসি জিও গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে বলিউডের অন্যতম সম্মানজনক পুরস্কার ফিল্মফেয়ারের ৬৪তম আসর। কারা এবারের ফিল্মফেয়ার ঘরে তুলে নিয়েছেন তা না জানা গেলেও এর নমিনেশনের তালিকা প্রকাশ হয়ে গেছে। ‘পদ্মাবৎ’ ১৭টি বিভাগে নমিনেশন পেয়ে সবার চেয়ে এগিয়ে আছে। তার পেছনেই আছে আলিয়া ভাট অভিনীত ‘রাজি’ সিনেমাটি। এটি ১৫টি নমিনেশন পেয়েছে। আর ‘অন্ধাধুন’ ও ‘বাধাই হো’ ১১টা করে নমিনেশন পেয়েছে। জনপ্রিয় ক্যাটাগরির নমিনেশনগুলো দেখে নেওয়া যাক

সেরা সিনেমা (পপুলার) : অন্ধাধুন, বাধাই হো, পদ্মাবৎ, রাজি, সাঞ্জু ও স্ত্রী সিনেমাগুলো।

সেরা সিনেমা (ক্রিটিক) : অন্ধাধুন, বাধাই হো, মান্টো, পটাখা, রাজি, টুম্বড।

সেরা অভিনেতা (পপুলার) : অক্ষয় কুমার (প্যাডম্যান), রাজকুমার রাও (স্ত্রী)।

রনবীর কাপুর (সাঞ্জু), রনভীর সিং (পদ্মাবৎ) ও শাহরুখ খান (জিরো)।

সেরা অভিনেতা (ক্রিটিক) : আয়ুষ্মান খুরানা (অন্ধাধুন), নওয়াজউদ্দিন সিদ্দিকি (মান্টো), রনবীর সিং (সাঞ্জু), রনভীর সিং (পদ্মাবৎ), বরুণ ধাওয়ান (অক্টোবর) ও বিনীত কুমার সিং (মুক্কাবাজ)।

সেরা অভিনেত্রী (পপুলার) : আলিয়া ভাট (রাজি), দীপিকা পাড়ুকোন (পদ্মাবৎ), নীনা গুপ্ত (বাধাই হো), রানি মুখার্জী (হিচকি), তাব্বু (অন্ধাধুন)।

সেরা অভিনেত্রী (ক্রিটিক) : আনুশকা শর্মা (সুঁই ধাগা), আলিয়া ভাট (রাজি), নীনা গুপ্ত (বাধাই হো), রাধিকা মাদান (পটাখা), তাব্বু (অন্ধাধুন) ও তাপসী পান্নু (মুল্ক)।

সেরা পরিচালক : অমর কৌশিক (স্ত্রী), অমিত শর্মা (বাধাই হো), মেঘনা গুলজার (রাজি), রাজকুমার হিরানি (সাঞ্জু), সঞ্জয় লীলা বনশালি (পদ্মাবৎ) ও শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)।

সেরা সহ-অভিনেতা : অপরশক্তি খুরানা (স্ত্রী), গজরাজ রাও (বাধাই হো), জিম সার্ব (পদ্মাবৎ), মনোজ পাহওয়া (মুল্ক), পঙ্কজ ত্রিপাঠী (স্ত্রী) ও ভিকি কৌশল (সাঞ্জু)।

সেরা সহ-অভিনেত্রী : গীতাঞ্জলি রাও (অক্টোবর), ক্যাটরিনা কাইফ (জিরো)।

শিখা তালসানিয়া (ভীরে দি ওয়েডিং), স্বরা ভাস্কর (ভীরে দি ওয়েডিং), সুরেখা শিকড়ি (বাধাই হো) ও ইয়ামিনি দাস (সুঁই ধাগা)।

সেরা গায়ক : অভয় যোধপুরেকর (জিরো সিনেমার গান মেরা নাম তু), অরিজিৎ সিং (সোনু কে টিট্টু কে সুইটি সিনেমার গান তেরা ইয়ার হু ম্যায়), অরিজিৎ সিং (পদ্মাবৎ সিনেমার গান বিনতে দিল), বাদশাহ (ভীরে দি ওয়েডিং সিনেমার গান তারিফে) ও শঙ্কর মহাদেবন (রাজি সিনেমার গান দিলবরো)।

সেরা গায়িকা : হার্ষদীপ কৌর, বিভা সরাফ (রাজি সিনেমার গান দিলবরো), জোনিতা গান্ধী (লায়লা মজনু সিনেমার গান আহিস্তা), রোঙ্কিনী গুপ্ত (সুঁই ধাগা সিনেমার গান চাভ লাগা), সুনিধি চৌহান (রাজি সিনেমার গান অ্যায় ওয়াতন) ও সুনিধি চৌহান (অক্টোবর সিনেমার গান মানওয়া)।