বৃশ্চিকের ব্যবসায় দ্বন্দ্ব দূর হবে, ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে মকরের

মেষ: টাকা ধার দিলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো অর্থনৈতিক বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিবেন না। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃষ: ব্যাংকের ব্যাপারে আদালতে টাকা জমা দিতে হবে। স্নায়ুরোগ দেখা দিতে পারে। চাকরির ক্ষেত্রে আরও কাগজপত্র, প্রমাণাদি জমা দিতে হবে।

মিথুন: চাকরির ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি পাবে। আয় বাড়বে। অন্যকে প্রভাবান্বিত করা সহজ হবে।

কর্কট: প্রকাশনা শিল্প অনুকূল নয়। বন্ধুর সহযোগিতা বলবৎ থাকবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি নজর দিন।

সিংহ: শিক্ষার্থীদের জন্য সুসময় বটে। আত্মীয়র জন্য অর্থ ব্যয় হতে পারে। পরিবারে কিছুটা অন্তর্দ্বন্দ্ব বিরাজ করবে।

কন্যা: আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। আয় বাড়বে। কর্মক্ষেত্রে সম্মান, পদ ও সুনাম বাড়বে।

তুলা: ব্যাংক-বীমার চাকরিজীবীদের পদোন্নতি ও আয় বাড়বে। শত্রুতা কমবে। অলসতা দেখা দেবে।

বৃশ্চিক: অংশীদারি ব্যবসায় দ্বন্দ্ব দূর হবে। ব্যবসায় পুঁজি বিনিয়োগ শুভ হবে। ক্ষমতাশালী বন্ধু পাওয়া যাবে।

ধনু: ব্যবসায় গতি কমে যাবে। কাজে বন্ধুরা চাপ সৃষ্টি করবে। ভূ-সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে।

মকর: শিক্ষা ও আইন ব্যবসায় লাভ হবে। টাকা সঞ্চয় করা সহজ হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।

কুম্ভ: শিক্ষাক্ষেত্রে উন্নতি লাভ হবে। বিদেশ ভ্রমণে সম্মান বাড়বে। আয় বাড়বে।

মীন: সমাজে ক্ষমতাধর ব্যক্তিরূপে আত্মপ্রকাশ করতে পারেন। স্ত্রীর আয় বাড়তে পারে। সম্পদ পুনরুদ্ধার হবে।