মেষ : অংশীদারি ব্যবসা লাভজনক হবে। দলিলপত্রের ব্যাপারে তাড়াতাড়ি না করাই ভালো। আয় ভালোই হবে।
বৃষ : সাংবাদিক পেশায় ভালো ফল পাওয়া যাবে। আইনি ব্যাপারে সতর্ক হোন। মেজাজা ঠা-া রাখুন।
মিথুন : পোশাকশিল্পে ভালো লাভ হবে। প্রেস-প্রকাশনী ব্যবসা মোটামুটি ভালো যাবে। পাওনা টাকা আংশিক আদায় হবে।
কর্কট : বিয়ের কাবিননামা লেখা হবে অর্থাৎ রেজিস্টার্ড বিয়ে। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। চাকরির ক্ষেত্রে দিনটি শুভ নয়।
সিংহ : চাকরির ক্ষেত্রে কাগজপত্রের গোজামিল থাকবে, তবে বন্ধুতে সাহায্যে তা সমাধান করা সহজ হবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ আছে।
কন্যা : আত্মীয়দের কাছে ঋণ পাওয়া যেতে পারে। প্রতিপক্ষ তৎপর হবে। শরীরে রোগ বৃদ্ধি পাবে।
তুলা : সন্তানের জন্য টাকা ব্যয় হতে পারে। কর্মে উন্নতি ও আয় বাড়বে। সংসারে দ্বন্দ্বের অবসান হবে না।
বৃশ্চিক : বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র সংগ্রহের সময় এসেছে। প্রতিপক্ষ আপনার পরিবারে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। বন্ধুদের সাহায্য পাওয়া যাবে।
ধনু : সুতা, তুলা, আঁশজাতীয় ব্যবসায় পুঁজি বিনিয়োগ হতে পারে। আত্মীয়দের জন্য খরচ বাড়বে।
মকর : ব্যাংক থেকে ঋণ লাভের পরিবেশ আসবে। কর্মদ্বারা আয় বৃদ্ধি হবে। পরিবারে থমথমে ভাব বিরাজ করবে।
কুম্ভ : ব্যবসায়ে নতুন সুযোগ দেখা দেবে। মনে চঞ্চলতা বৃদ্ধি পাবে। জমি বিক্রির প্রয়োজন হবে না।
মীন : ব্যবসার জন্য বিদেশ ভ্রমণে যাওয়ার অবস্থা আসবে প্রয়োজনীয় কাগজপত্রে কিছুটা ত্রুটি দেখা যাচ্ছে। ব্যয় বাড়বে।