আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ও তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া স্বাধীনতার ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে।
গতকাল মঙ্গলবার সকালে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ
অভিযোগ করে তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল। আর খালেদা জিয়া বলেছিল ৩০ লক্ষ লোক শহীদ হয়নি। তোফায়েল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করাই হবে মহান স্বাধীনতা দিবসের অঙ্গীকার। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলার চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক ইউনুছ প্রমুখ। সভা শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন তোফায়েল আহমেদ।