গরমের পারফিউম

গরম শুরু হয়ে গেছে। এই গরমে নিজেকে কী করে সতেজ ও প্রাণবন্ত রাখবেন, জানা জরুরি। কারণ প্রচণ্ড গরমে ঘাম হয়। আর এ থেকে শরীরের দুর্গন্ধের কারণেও নিজের কাছে অনেক অস্বস্তি লাগে। জেনে নিন কিছু সহজ উপায়। কীভাবে এই প্রচণ্ড গরমেও নিজেকে সতেজ এবং সুরভিত রাখবেন

-গরমের সময় পারফিউমের জুড়ি নেই। বাইরে গেলে ব্যাগে ছোট পারফিউম নিয়ে নিতে পারেন। এতে যখন প্রয়োজন পড়বে, তখনই ব্যবহার করতে পারবেন।

-পারফিউমের গন্ধ অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না। তাই গন্ধ দীর্ঘসময় রাখতে যেসব স্থানে পারফিউম ব্যবহার করবেন, সেখানে একটু ভ্যাসলিন মেখে নিয়ে তার ওপর পারফিউম লাগান। এতে পারফিউমের গন্ধ দীর্ঘক্ষণ থাকবে। এ ছাড়া ময়েশ্চারাইজার লাগানোর পর পারফিউম ব্যবহার করলেও একই ফল পাওয়া যাবে।

- অনেকেই আছেন, পারফিউম নিয়ে এলোপাতাড়ি স্প্রে করতে থাকেন। মনে করেন, এতে অনেক ভালো সুগন্ধ আসবে এবং অনেকক্ষণ থাকবে। আসলে তা নয়। পারফিউম নিয়ে হাতের কনুই, কবজির পালস পয়েন্ট এবং কানের পেছনের দিকে দুই পাশে স্প্রে করতে হবে। কারণ, এই জায়গাগুলো পাতলা এবং ওয়ার্ম হয়, যা পারফিউমের গন্ধ ধরে রাখে।

- ঘামের দুর্গন্ধ বেশি বলে খুব কড়া গন্ধের পারফিউম ব্যবহার করতে যাবেন না । এতে আপনার নিজের কাছেও ভালো অনুভব হলেও আশপাশের লোকজনবিরক্ত হবে।

- সব সময় হালকা মিষ্টি ফুলের সুগন্ধের পারফিউম, বডি স্প্রে বা বডি মিস্ট ব্যবহার করতে চেষ্টা করুন। নিজের কাছেও ফ্রেশ লাগবে।

 ব্যাগে হ্যান্ড স্যানিটাইজার রাখুন। অনেক হ্যান্ড স্যানিটাইজারেই সুগন্ধ থাকে। যা আপনাকে জীবাণুমুক্ত এবং সুন্দর গন্ধ দেবে।

-নিজেও তৈরি করে নিতে পারেন ডিওডোরেন্ট। ডিওডোরেন্ট বানাতে একটি ছোট কৌটায় দুই টেবিল চামচ নারিকেল তেল, এক টেবিল চামচ কর্ন স্টার্চ এবং এক টেবিল চামচ বেকিং সোডা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ডিওডোরেন্ট ব্যবহারের জন্য তৈরি হয়ে গেল। আপনার আন্ডারআর্মসে ব্যবহার করুন। এটা আন্ডারআর্মের ঘাম রোধ করবে এবং দুর্গন্ধে দূর করবে। কিছুদিন রাখতেও পারবেন।

-ঘামের কারণে শরীরের দুর্গন্ধ পোশাকে চলে যাওয়া স্বাভাবিক। তাই পোশাক পরিষ্কার করার পর, একটা ভালো মানের ফেব্রিক সফটনার ব্যবহার করুন। এতে আপনার পোশাক থেকে সুন্দর গন্ধ আসবে, যা আপনাকে সারা দিন ফ্রেশ রাখতে সাহায্য করবে।

-এক গ্লাস পানিতে দুই থেকে তিনটি লেবুর টুকরো নিয়ে সেই পানিটা পান করুন। দিন শুরু করুন এই পানি দিয়ে। এতে সারা দিন আপনার সতেজ অনুভুতি হবে। এ ছাড়া আপনার পানির বোতলেও লেবুর টুকরো দিয়ে নিতে পারেন।