এই গরমে অতিষ্ঠ হচ্ছেন। ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না। এয়ারকন্ডিশনার কেনার কথা ভাবছেন। বাজারে রয়েছে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার (এসি)। ব্র্যান্ডভেদে রয়েছে দামের পার্থক্য। ভিন্নতা রয়েছে ওয়ারেন্টির ক্ষেত্রেও। আবার কোনো কোনো ব্র্যান্ডের এয়ারকন্ডিশনারে আছে বিশেষ মূল্যছাড়। এয়ারকন্ডিশনারের বাজার নিয়ে লিখছেন জাওয়াদুল আলম
এলজি : বাজারে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ইনভার্টার এসি নিয়ে এসেছে এলজি। ইনভার্টার এসিগুলো মূলত বিদ্যুৎসাশ্রয়ী হয়ে থাকে। এলজি ডুয়েল ইনভার্টার প্রযুক্তির এসিগুলো ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী। এ ছাড়া তাদের এই এসিগুলোর বিশেষ সুবিধা হিসেবে রয়েছে ওয়াই-ফাই ও মশারোধক ব্যবস্থা। এসব সুযোগ-সুবিধাসম্পন্ন এক টন এসির দাম পড়বে ৬৫,৪৩৫ টাকা। অন্যদিকে ১ দশমিক ৫ টন ও ২ টন এসির মূল যথাক্রমে ৯৩,১২৫ টাকা ও ১,০৩৬১৫ টাকা। এলজির ইনভার্টার এসিগুলোর কমপ্রেসার ওয়ারেন্টি ১০ বছর। সঙ্গে রয়েছে এক বছরের পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। ক্রেতাদের সুবিধার্থে কিস্তিতে কেনার সুবিধাও দিচ্ছে এলজি।
সিঙ্গার : ইনভার্টার প্রযুক্তির এসি রয়েছে সিঙ্গার শোরুমগুলোতেও। সিঙ্গারের ইনভার্টার এসিগুলোর ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। এ ছাড়া তাদের শোরুমে আসা নতুন এসিগুলোতে পাবেন বিশেষ মূল্যছাড়। মূল্যহ্রাসের পর এক টনের ইনভার্টার এসির মূল্য ৪৫,৯৯০ টাকা। এ ছাড়া ১ দশমিক ৫ টন ও দুই টনের ক্ষেত্রে দাম পড়বে যথাক্রমে ৬১ হাজার ৯৯০ টাকা ও ৮১ হাজার ৯৯০ টাকা। মূল্য পরিশোধের ক্ষেত্রে পাবেন কিস্তির সুবিধা। তিন বছরের কমপ্রেসার ও পার্টস ওয়ারেন্টিও দিচ্ছে সিঙ্গার। এ ছাড়া তাদের রয়েছে অল্প ভোল্টেজেও দারুণ কার্যকর একটি এসি। যার মূল্য শুরু ৪০ হাজার ৯৯০ টাকা থেকে।
স্যামসাং : দশ বছরের কমপ্রেসার ওয়ারেন্টি নিয়ে ইনভার্টার স্পিøট এসি বাজারে এনেছে স্যামসাং। ৬৮ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করবে এই এসিগুলো। বিশেষ মূল্যছাড়ও রয়েছে তাদের শোরুম ও অনলাইন শপে। সর্বোচ্চ দুই টনের ইনভার্টার স্পিøট এসির মূল্য ৯৯,৯৯০ টাকা। মধ্যবর্তী ধাপের ১ দশমিক ৫ টনের দাম পড়বে ৯১,৪০০ ও সর্বনিম্ন এক টনের জন্য খরচ পড়বে ৬৩,৪০০ টাকা। কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধাও রয়েছে। এ ছাড়া সাধারণ স্পিøট এসি পাবেন ৫৫,৯৯০ থেকে ৮২,৩০০ টাকার মধ্যে।
ওয়ালটন : বিদেশি নামিদামি ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে বাজারে দারুণভাবে জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। স্বল্প দামের মধ্যেই মানসম্পন্ন এয়ারকন্ডিশনের প্রতিশ্রুতি দিচ্ছে তারা। মাত্র ৩৫ হাজার ৯০০ টাকাতেই পেয়ে যাবেন এক টনের স্পিøট এসি। সাধারণ স্পিট এসি ছাড়া ওয়ালটনও বাজারে এনেছে বিদ্যুৎসাশ্রয়ী অত্যাধুনিক এসি। ইনভার্টার প্রযুক্তির পাশাপাশি ওয়ালটনের এসিগুলো আপনার স্মার্টফোনের সাহায্যে কন্ট্রোল করতেও পারবেন। ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎসাশ্রয়ী স্মার্ট ইনভার্টার এসিগুলো পাবেন ১ দশমিক ৫ টন ও দুই টনের মধ্যে। দেড় টনের এসিগুলোর দাম পড়বে ৬৫,০০০ টাকা। অন্যদিকে দুই টনের এসির দাম পড়বে ৭৬ হাজার ৪০০ টাকা। ১০ বছরের কমপ্রেসার ওয়ারেন্টির পাশাপাশি ৩৬ মাসের সহজ কিস্তি সুবিধাও দিচ্ছে দেশীয় এই ব্র্যান্ডটি।