পশ্চিম কমিশনারেটে ফেব্রুয়ারিতে ভ্যাট আদায় বেড়েছে ১৫%

ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে ভ্যাট আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময় ভ্যাট আদায় হয়েছে ২০৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৮১ কোটি টাকা। চলতি বছর বাড়তি ভ্যাটের পরিমাণ ২৭ কোটি টাকা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস। ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান বলেন, অতীতের  যেকোনো সময়ের তুলনায় চলতি বছর রাজস্ব আদায়ের পরিমাণ অনেক বেশি। মূলত এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনা, অডিট জোরদার, রিটার্ন পরীক্ষা, ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যোগাযোগ ও তদারকি বাড়ার কারণে এই সাফল্য এসেছে বলে তিনি দাবি করেন। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৯ শতাংশ।