রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার এফ আর টাওয়ারে আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে সশস্ত্র বাহিনীসহ সব আইন প্রয়োগকারী সংস্থাকে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার অভিযানে কাজ করার নির্দেশ দেন। এ ছাড়া সার্বক্ষণিক উদ্ধার অভিযান ও আহতদের যথাযথ চিকিৎসার বিষয়টি মনিটরিং করেন প্রধানমন্ত্রী।