মেষের ব্যবসায় বিনিয়োগ ভালো হবে, পাওনা আদায় হবে তুলার

মেষ: কর্মে উন্নতির যোগ। ব্যবসায় বিনিয়োগ ভালো হবে। আয় বাড়বে।

বৃষ: ডাক্তারদের পেশায় উন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ। স্ত্রীর আয় বাড়বে। সঞ্চয় বাড়বে।

মিথুন: কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। চিন্তা করে সিদ্ধান্ত নিন। আত্মীয়দের উপকার করা সহজ হবে।

কর্কট: পরিচিত ব্যক্তিকে সাহায্য করতে নিজের অর্থ ব্যয় হবে। পাওনা টাকা আদায়ের পরিবেশ আসবে। গ্যাস্ট্রিক রোগ বাড়তে পারে।

সিংহ: প্রেমিক-প্রেমিকাকে আয়ত্তে আনার পরিবেশ আসবে। পরিবারে শত্রুতা বেড়ে যাবে। অংশীদাররা লাভবান হবেন।

কন্যা: কর্মক্ষেত্রে কর্মচারীদের শত্রুতা বেড়ে যাবে। বন্ধুরা কোনো কাজে সহযোগিতা করতে পারবে না। নিজের ও সন্তানের রোগভয় আছে।

তুলা: ভূ-সম্পত্তি নিজের দখলে আসবে। পাওনা টাকা আদায় হতে পারে। শত্রুরা পিছু টান দিয়েছে।

বৃশ্চিক: কাজে সরকারি সহযোগিতা বাড়বে। শত্রুরা তৎপর থাকলেও আয় বাড়বে। বন্ধুদের সঙ্গে কলহ পরিহার করুন।

ধনু: ব্যবসায় বিনিয়োগ বাড়বে। আত্মীয়দের উপকার করতে নিজের অর্থ ব্যয় হবে। প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়বে।

মকর: নির্মাণকাজে বিনিয়োগ লাভজনক হবে। গোপন শত্রুদের তৎপরতায় ব্যয় বাড়বে। পেটের রোগ বৃদ্ধির যোগ আছে।

কুম্ভ: কর্মে ব্যস্ততা বাড়বে। আয় বাড়বে। রোগ বাড়বে।

মীন: বিদেশ গমনের পরিবেশ আসবে। ব্যয় বাড়বে। ধর্মে আগ্রহ বাড়বে।