কন্যার প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে, বৃশ্চিকের কর্মক্ষেত্রে শত্রুরা মাথাচাড়া দেবে

মেষ: চাকরিক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ আছে। বন্ধুরা কাজে সহযোগিতা করবে। আয় বাড়বে।

বৃষ: কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়লেও আশা পূরণ হবে দেরিতে। আত্মীয়র জন্য দূরের ভ্রমণযোগ আছে।

মিথুন: সরকারি চাকরিতে উন্নতি হবে, তবে এখনো সময় হয়নি। কাজে অলসতা দেখা দেবে। পরিচিতরা কাজে সহযোগিতা করবে।

কর্কট: যৌথ ব্যবসায় উন্নতির যোগ আছে। আশা পূরণ হবে। সংসারে শান্তি থাকবে।

সিংহ: কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। অন্যের জন্য নিজের অর্থক্ষয় হবে। আত্মীয়র জন্য মনে অশান্তি আসবে।

কন্যা: ব্যবসায় ঋণ লাভের সম্ভাবনা আছে। প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে। পরিচিতদের জন্য ব্যয় বাড়তে পারে।

তুলা: ভূ-সম্পতিতে নিজের প্রভাব কার্যকর হবে। ভবন নির্মাণে হাত দিতে পারেন। ভ্রমণে দুর্ঘটনার যোগ আছে।

বৃশ্চিক: কারিগরি শিক্ষায় বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। কর্মক্ষেত্রে প্রকাশ্য শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠবে। আয় বাড়বে।

ধনু: একাধিক পথে আয় হবে। অধিক পরিশ্রমে নানা রোগ দেখা দেবে। সংসারের ঝগড়া এড়িয়ে চলুন।

মকর: কাজে অতৃপ্তি আসবে। সন্তানের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। আয় সন্তোষজনক হবে না।

কুম্ভ: বন্ধুদের সহযোগিতায় নতুন কাজের ব্যবস্থা হবে। ব্যবসায় বিনিয়োগ বাড়বে। মনে শান্তি আসবে।

মীন: সংসারে শান্তি বজায় থাকবে। জমিতে অর্থ বিনিয়োগ হতে পারে। আত্মীয়রা আয়ত্তে থাকবে।