অবাঞ্ছিত কল এড়ানোর উপায়

ব্যস্ততার মাঝে অবাঞ্ছিত কল অনেক সময় বিরক্তির মাত্রা ছাড়িয়ে যায়। মোবাইল কোম্পানির আনা অফারসহ বিভিন্ন কাস্টমার কেয়ার সার্ভিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কল আসে। যার বেশির ভাগই এক কথায় অপ্রয়োজনীয় ও মূল্যবান কাজের মধ্যে বাগড়া দেয়। বিদেশি গণমাধ্যম অবলম্বনে এর থেকে মুক্তির তিনটি উপায় জেনে নিন।

কলারকে ব্লক করুন: অবাঞ্ছিত কলটির নম্বর দেখে ব্লক লিস্টে ফেলে দিন। তাছাড়া ট্রু কলারের মতো কোনো অ্যাপ ব্যবহার করলে রিসিভ করার আগেই দেখিয়ে দেয় স্প্যাম কল কিনা। ফোন বাজলে কলটি কেটে নম্বরটি ব্লক করে দিলেই সমস্যা মিটে গেল।

অনলাইনে নম্বর দেবেন না: নানা অনলাইন সাইট মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে বলে। আপনিও নানা তথ্য পেতে তা করেও দেন। কিন্তু ওয়েবসাইটে মোবাইল নম্বর দেওয়া মানে বিপদই বাড়ানো। কারণ অনেক ওয়েবসাইটই স্প্যামারদের কাছে মোবাইল নম্বর বিক্রি করে দেয়।

অ্যাপ নিয়ে ব্লক: গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলেই একাধিক স্প্যাম কল ব্লকার অ্যাপ পাওয়া যাবে। ডাউনলোড করে ইনস্টল করে নিন। তাহলে অবাঞ্ছিত কল নিয়ে আর সমস্যায় পড়তে হবে না।