ডিজিটাল মিডিয়া বিজয়ীদের পুরস্কার দিল গার্ডিয়ান লাইফ

ডিজিটাল মিডিয়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সম্প্রতি পুরস্কার তুলে দিয়েছে  গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। মহাখালীতে কোম্পানির প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ৪টি ৪০ ইঞ্চির স্মার্ট টেলিভিশন, ৩টি ডিনারসেট, ৮টি স্মার্টফোনসহ অসংখ্য আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।  অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের এমডিও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম, মার্কেটিং ও কমিউনিকেশনস বিভাগের প্রধান রুবায়েৎ সালেহীন, পরিচালক ডেভিড প্রিফিথস, ডিএমডি মো. সাজ্জাদুল করিম, হেড অব রিটেইল মাহমুদুর রহমান খান, হেড অব করপোরেট আজিমুল হক, প্রধান পরিচালন কর্মকর্তা শামিম আহমেদ। বিজ্ঞপ্তি