মেষ : কর্মব্যস্ততা কমে গেছে। আত্মীয়রা স্বার্থপর এবং জমা টাকা ধার পেতে চায়। ভোজন বিলাসিতায় রূপ নেবে।
বৃষ : কর্মে ব্যস্ততা বাড়বে। পরিবারে আনন্দ বাড়বে। ব্যবসায় ভালো লাভ হবে।
মিথুন : নতুন পথে নতুন আয়ের ব্যবস্থা হবে। সরকারি চাকরির সম্ভাবনা আছে। আয় বাড়তে পারে।
কর্কট : বাসা-ভবন সংস্কার করার প্রয়োজন হবে। স্ত্রীর আয় বাড়বে। পেটের পীড়া বাড়তে পারে।
সিংহ : কর্মে সুনাম হবে। খাদ্য ও যানবাহনের ব্যবসায় উন্নতির যোগ আছে। খাদ্যদ্রব্য মজুদদারি ব্যবসায় ভালো লাভ হবে।
কন্যা : প্রতিপক্ষকে প্রতিহত করতে বন্ধুদের সহযোগিতা প্রয়োজন হবে। কাজে অতৃপ্তি দেখা দেবে। পাওনা আদায় হবে।
তুলা : ব্যবসায় অতৃপ্তি যোগ আছে। প্রেমে তৃপ্তি বাড়বে। প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব বাড়বে।
বৃশ্চিক : মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুদের জন্য দুশ্চিন্তা বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে।
ধনু : শারীরিক পীড়া দেখা দেবে। আত্মীয়রা অতৃপ্তি বাড়াবে। বরযাত্রী হয়ে ভ্রমণ করবেন।
মকর : সংসার খরচে ব্যয় বাড়বে। পরিবারে কোনো ভোজনের আয়োজন হবে। পাওনা আদায়ে আইনের আশ্রয় নিতে হতে পারে।
কুম্ভ : বেশি পরিশ্রম ছাড়া কাজে কৃতকার্য হওয়া সম্ভব হবে না। আয় বাড়বে। নতুন পীড়ার যোগ আছে।
মীন : কাজে নতুন গতি পাবেন। ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। আত্মীয়দের কাছে সম্মানের পাত্র হবেন।