পাওনা টাকার দাবিতে নাটোরে কৃষকদের মানববন্ধন

নাটোরের দুটি চিনিকলের আওতাধীন প্রায় ৩১ হাজার আখচাষি আখ বিক্রির প্রায় ৭২ কোটি টাকা দ্রুত পরিশোধের দাবিতে বাগাতিপাড়ায় মানববন্ধন করেছেন।

গতকাল মঙ্গলবার উপজেলার মালঞ্চি বাজারের তিনমাথা মোড়ে জাতীয় কৃষক সমিতি ও স্থানীয় আখচাষি সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে পাওনা টাকা আদায়ে আন্দোলনকারী কৃষকরা বিক্ষোভ করেন। পরে ইউএনও নাসরিন বানুর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি দেন।

মানববন্ধনে আখচাষি সমিতির সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাদী।