আইডিএলসির ২৫৫ কোটি টাকার বন্ড অনুমোদন

আইডিএলসি ফাইন্যান্সের ২৫৫ কোটি টাকার অরূপান্তরিত জিরো কুপন বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল বিএসইসির কমিশন সভায় এ বন্ড প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। বন্ডটির মেয়াদ হবে পাঁচ বছর।

আইডিএলসির এ বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে, এটি অরূপান্তরিত, পুরোপুরি অবসায়নযোগ্য, আনসিকিউরড ও অতালিকাভুক্ত জিরো কুপন বন্ড। বন্ডটি পাঁচ বছরে পূর্ণ অবসায়ন হবে, যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, করপোরেট ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে আইডিএলসি ফাইন্যান্স তারল্য স্থিতি শক্তিশালী করবে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এ বন্ডের ট্রাস্টি ও ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক।