যুব সমাবেশে রওশন

আমাদের মধ্যে বিভেদ নেই

জাতীয় পার্টির (জাপা) বিভেদ নিয়ে মিডিয়ায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন উল্লেখ করে সংসদে বিরোধী দলের উপনেতা ও পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘আমরা সবাই এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।’ গতকাল মঙ্গলবার দুপুরে কাকরাইলে জাপা’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। দলটির অঙ্গ সংগঠন জাতীয় যুবসংহতির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশের আয়োজন করা হয়। রওশন এরশাদ

বলেন, এরশাদের বিরুদ্ধে থাকা সব মামলা রাজনৈতিক। তিনি (এরশাদ) দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা হয়েছে, যাতে তিনি মাথা উঁচু করে রাজনীতি না

এরশাদের শাসনামলে দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে মন্তব্য করে রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন। চক্রান্তকারীদের কারণে কয়েক বছরের মাথায় তাকে জীবন দিতে হয়েছে। ফলে তিনি দেশের উন্নয়ন করে যেতে পারেননি। এরশাদের শাসনামলেই দেশের উন্নয়ন হয়েছে। তার আমলেই মানুষ স্বাধীনতার সুফল ভোগ করেছে। দেশে অধিক শিল্পায়ন না হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে না উল্লেখ করে দলটির কো-চেয়ারম্যান বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রক্রিয়ার বিষয়েও আমরা সংসদে কথা বলব।

যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, মীর আব্দুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন।