বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৬ মাস করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে এ দ-াদেশ দেন ওই আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই দদেশ দেন।
গতকাল সকালে সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজারসহ ৫ জনকে আটক করে কোস্টগার্ড। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। দ-প্রাপ্তরা হলো সোহেল, সবুজ, রেজাউল, জসিম হাওলাদার ও মহসিন। তারা চরমোনাই ইউনিয়নের বাসিন্দা।