দাঁত উঁচু, মাথায় অভিনব চুলের ছাঁট। ব্রাজিলিয়ান রোনাল্ডোর নামটি মনে এলেই ২০০২ বিশ্বকাপে তার ওই ছবি ভেসে উঠে চোখে। আর সব বিখ্যাত খেলোয়াড়ের মতো রোনাল্ডোর জীবনেও কেলেঙ্কারির ছাপ লেগেছিল। ঘটনা ২০০৮ সালের। রিয়াল মাদ্রিদে ক্যারিয়ারের সেরা সময়টা পার করে ইতালি জায়ান্ট এসি মিলানে যোগ দিয়েছেন। সে বছর ছুটিতে দেশে যান রোনাল্ডো। ছুটির সময় রিও ডি জেনিরোর এক হোটেলে তিন পতিতাসহ সাংবাদিকদের কাছে ধরা পড়েন তিনি। পরে বিস্ময় বাড়িয়ে দেয় পতিতাদের লিঙ্গ পরিচয়। আসলে ওই তিনজন ছিল তৃতীয় লিঙ্গের। রোনাল্ডো যখন এই বিশাল ভুল বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনজনকে ৩০০ পাউন্ড করে অর্থ দিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এদের মধ্যে দুজনকে কব্জায় আনতে সক্ষম হন। কিন্তু বেঁকে বসে তৃ তীয়জন। ১৫ হাজার পাউন্ড দাবি করে বসে সে। নয়তো খবর ফাঁস করবে বলে হুমকি দেয়। অবশ্য এতকিছু করেও বাঁচতে পারেননি রোনাল্ডো। খবরটি ফাঁস হয়ে যায়। এতে ক্যারিয়ারটাই পড়ে যায় এ ব্রাজিলিয়ান তারকার। ইউরোপ ছেড়ে চলে আসতে হয় ব্রাজিলে। আর বাগদত্তা মারিয়া বেট্রিজের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়। অবশ্য বেট্রিজকে নিজের জীবনে ফেরাতে সক্ষম হয়েছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এ ফুটবলার।