কন্যাকে পথে বসানোর চেষ্টায় অংশীদাররা, আত্মীয়দের সঙ্গে দূরত্ব বাড়বে বৃশ্চিকের

মেষ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। বিদেশ ভ্রমণের যোগ আছে। ব্যবসায় আত্মীয়র সহযোগিতা পেতে পারেন।

বৃষ: ব্যবসায় পুঁজি বিনিয়োগ করা উচিত হবে না। প্রতিপক্ষ ধ্বংসের কাজে নিয়োজিত। আইনি কাজে ফাঁকিবাজি এড়িয়ে চলুন।

মিথুন: বিদেশ ভ্রমণের জন্য দলিলপত্র বা কাগজপত্র দ্রুত ঠিক করুন। বিদেশের সঙ্গে তুলা খাত বা পোশাকশিল্পে লাভজনক হবে। কর্মে ব্যস্ততা বাড়লেও উপার্জন কম হবে।

কর্কট: স্ত্রীর নামে সুতা বা আঁশজাতীয় ব্যবসায় লাভজনক হবে। বিদেশ ভ্রমণের জন্য ছাড়পত্র প্রস্তুত হয়েছে। মনে চঞ্চলতা ও অলসতা দেখা দেবে।

সিংহ: দাম্পত্য জীবনে চরম বিপর্যয় দেখা দিতে পারে। মনোবল দৃঢ় রাখুন ও সংযত হোন। আইন আপনার পক্ষে আছে।

কন্যা: অংশীদাররা আপনাকে পথে বসানোর চেষ্টারত। বন্ধুরাও বিপক্ষে কাজ করছে। স্নায়ুরোগে কষ্ট বাড়বে।

তুলা: সম্পত্তি ক্রয়ের দলিলপত্র প্রস্তুত হবে। চাকরি ক্ষেত্রে সফলতা পাওয়া কঠিন হবে। শরীরপীড়ার যোগ আছে।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে প্রভাব বাড়লেও আয় বাড়বে না। প্রেম করে বিয়ে করলে সুখ আসবে না। আত্মীয়দের সঙ্গে দূরত্ব বাড়বে।

ধনু: কর্মক্ষেত্রে কর্মকর্তারা ভুল বুঝতে পারে। বন্ধুদের সহযোগিতা প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে তৎপর না হলে বিপদে পড়তে পারেন।

মকর: শিল্প-সাহিত্যের কাজে সুনাম বাড়বে। আত্মীয়দের সহযোগিতা বাড়বে। ভ্রমণ আনন্দময় হবে।

কুম্ভ: দলিলপত্র বা কাগজপত্রে ভালোভাবে মনোযোগ দিন, অন্যথায় সমালোচনায় পড়তে পারেন। প্রেমে অতৃপ্তি বাড়তে পারে। বিভিন্ন রোগের আক্রমণ বাড়তে পারে।

মীন: উচ্চ রক্তচাপ ও স্নায়ুঘটিত রোগ বৃদ্ধি পেতে পারে। চঞ্চলতার জন্য কাজে মন বসবে না। ব্যয় বৃদ্ধি পাবে।