লিবিয়ার রাজধানী ত্রিপোলি ও এর পার্শ্ববর্তী শহরগুলোতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এ প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানতা অবলম্বন ও সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। গতকাল শুক্রবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া লিবিয়ায় অবস্থানকারী বাংলাদেশিদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +২১৮৯১৬৯৯৪২০৭ ও +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।