বিমানবন্দর স্থলবন্দর চালুর দাবি

বন্ধ হয়ে যাওয়া লালমনিরহাট বিমানবন্দর ও জেলার মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর দাবিতে সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট উন্নয়ন আন্দোলন পরিষদের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে জেলা সদরের মোগলহাট জিরো পয়েন্ট এলাকা থেকে এক সাইকেল র‌্যালি বের হয়। যাত্রাপথে স্থানীয় দুরাকুঠি বাজার, বালাপুকুর বাজারে পথসভা করে র‌্যালিটি শহরের মিশন মোড়ে এক সভায় মিলিত হয়।

উন্নয়ন আন্দোলন পরিষদের সভাপতি সুপেন দত্তের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শেখ আবদুল হামিদ, কামরুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।