টাঙ্গাইল সাহিত্য সংসদের স্বরচিত কবিতা পাঠ ও সাহিত্য পুরস্কার প্রদানের ৩০০তম অনুষ্ঠান গতকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. পবিত্র সরকার। জেলা প্রশাসক ও সাধারণ গ্রন্থাগারের সভাপতি শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।