সিংহের কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দেবে, ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হবে মকরের

মেষ: কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িত হবেন এবং বিশিষ্ট ব্যক্তির সংস্পর্শে আসবেন। সংসারের সব কাজে নিজের নিয়ন্ত্রণ থাকবে।

বৃষ: অন্যের ওপর নিজের মত চাপিয়ে দিয়ে সমালোচনায় জড়াবেন না। বিষয়-সম্পত্তির ব্যাপারে সতর্ক হোন। ভ্রমণের যোগ আছে।

মিথুন: নিজ পরিকল্পনায় কাজ করলে দ্রুত সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।

কর্কট: কর্মক্ষেত্রে বিশেষ করে রাজনীতিতে সময় দিলে শুভ ফল লাভ করতে পারবেন। কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণের যোগ আছে।

সিংহ: কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে, ধৈর্য ধরুন। ব্যবসায় গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করা সহজ হবে। ভ্রমণ শুভ।

কন্যা: কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর থাকলেও কাজে বিজয়ী হবেন। স্ত্রীর আয় বাড়বে। রোগ বৃদ্ধি পেতে পারে।

তুলা: প্রতিপক্ষ তৎপর হলেও কর্মে সম্মান বৃদ্ধির যোগ আছে। বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে। সম্পত্তি ক্রয়ের পরিবেশ আসবে।

বৃশ্চিক: ব্যাংক থেকে ঋণপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রতিদ্বন্দ্বীরা বাধার চেষ্টা করেও কাজে ব্যাহত করতে পারবে না। রক্তচাপ বাড়তে পারে।

ধনু: গায়ের ব্যথা বাড়তে পারে। সন্তান বিদেশ যেতে পারে। আত্মীয়রা সাহায্য করলে অর্থনৈতিক কাজে দ্রুত সফল হবেন।

মকর: কাজ দ্রুত শেষ হবে এবং আয় বৃদ্ধি পাবে। বাড়িতে আত্মীয়দের আগমন ঘটবে। নতুন কোনো ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হবে।

কুম্ভ: আত্মীয়র জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। ভূসম্পত্তি ক্রয়ের যোগ আছে। রোগের চিকিৎসা করান।

মীন: কর্মক্ষেত্রে ব্যস্ততা ও সম্মান এবং আয় বাড়বে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। রোগের জন্য ওষুধ প্রয়োজন হবে।