মেষ : সেবামূলক কাজে খ্যাতি বাড়বে। আয় বাড়বে। পারিবারিক দ্ব›দ্ব মিটে যাবে।
বৃষ : সম্পত্তি নিয়ে আত্মীয়রা ঝামেলা করবে। কাজের গতি বাড়লেও মনে তৃপ্তি বাড়বে না। ঠান্ডা লাগার সম্ভাবনা আছে।
মিথুন : কাজে ব্যস্ততা বাড়বে। অবৈধ পথে অর্থাগমনের সুযোগ থাকবে। খরচ বাড়বে।
কর্কট : কাজকর্মে গতি নেই। তবুও সঞ্চয় বাড়বে। রাজনীতিবিদদের কাজে সম্মান বাড়বে।
সিংহ : আত্মীয়দের অসহযোগিতা বাড়বে। হাতে সময় নিয়ে কাজ করলে সম্মান বাড়বে। কাজের জন্য নতুন যোগাযোগ হবে।
কন্যা : দূরের শত্রু সংসারে অশান্তি করতে চেষ্টা করবে। দূরের যাত্রায় দুর্ঘটনার যোগ আছে। বন্ধুভাগ্য শুভ।
তুলা : শত্রু দূর হয়েছে। অংশীদারি ব্যবসায় অংশীদারদের লাভ হবে। শরীরে পীড়া দেখা দেবে।
বৃশ্চিক : প্রতিপক্ষ কর্মক্ষেত্রে ক্ষতি করতে চাইবে। তবে সন্তানের জন্য তারা কৃতকার্য হতে পারবে না। অধিক উপার্জনের জন্য বন্ধুদের সহযোগিতার প্রয়োজন হবে।
ধনু : আত্মীয়রা যৌথ পরিবারে ভাঙন বৃদ্ধি করতে পারে। রোগে কাবু করে ফেলতে পারে। কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।
মকর : কর্মপরিকল্পনা সাফল্যের মুখ দেখবে। সংসারে শান্তি আসবে। প্রেম-রোমান্স শুভ।
কুম্ভ : বন্ধুদের দ্বারা সংসারে অশান্তি সৃষ্টি হবে। যন্ত্রপাতির কাজে সাফল্য আসবে। আয় বাড়বে।
মীন : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। উচ্চ রক্তচাপের ভয় আছে। আত্মীয়দের দ্বারা কাজ করার পরিবেশ আসবে।