মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

হবিগঞ্জ সদরে আদি আলম (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আদি আলম শহরের ইনাতাবাদ এলাকার সৌদি প্রবাসী ফজলু আলমের ছেলে। সে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

পরিবারের সদস্যদের দাবি, মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে সে আত্মহত্যা করেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, আদি আলম তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। এতে তিনি রাজি হননি। এতে অভিমান করে সে মঙ্গলবার রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

পরিবার থেকে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।