সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রীর মৃত্যু

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি ফাতেমা ইসলাম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.... রাজেউন)।

মঙ্গলবার বিকেল পৌনে ৩ টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

রুবি ফাতেমা ইসলাম সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রয়াত তোফায়েল ইসলাম তোফার স্ত্রী।

রুবি ফাতেমার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পররাষ্ট্র মন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, ‘রুবি ফাতেমার মৃত্যুতে এক গভীর শূন্যতার সৃষ্টি হলো। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি তার আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

শোক প্রকাশ করে আরো বিবৃতি দিয়েছেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।