নারী-পুরুষের বন্ধুত্ব অনেক সময় তার চেয়েও বেশি কিছুর দিকে রূপ নেয়। বন্ধুর প্রেমে পড়ে যাওয়া তো স্বাভাবিক একটা বিষয়। যেকোনো মুহূর্তেই ঘটতে পারে এটি। কিন্তু কীভাবে বুঝবেন, বন্ধু আপনার প্রেমে মজে গেছেন।
মনোযোগ : বন্ধু যদি আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠেন, তাহলে সন্দেহ জাগতেই পারে মনে। হঠাৎ করেই বাড়তি যত্ন নেওয়া বা আপনার সুবিধা-অসুবিধার প্রতি বাড়তি খেয়াল রাখতে শুরু করলে বুঝবেন প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে।
যোগাযোগ : কারণে-অকারণে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন? আগের চেয়েও বেশি খোঁজখবর রাখেন? কী করছেন সব খুঁটিনাটি জানতে চান? এসব হয় প্রেমে পড়লেই।
কাছাকাছি থাকা : যদি সব সময় আপনার আশপাশেই থাকতে চান, এমনকি আপনার গা-ঘেঁষেও বসতে চান। বেশ শান্তশিষ্ট থাকেন আপনার সামনে। এসব লক্ষণ কখন দেখা যায় চিন্তা করলেই উত্তর পেয়ে যাবেন।
তাকিয়ে থাকা : ভালোবাসার মানুষকে কে চোখের আড়াল করতে চান বলুন। হয়তো দেখার অনেক কিছু রয়েছে আশপাশে, তাও কিন্তু আপনার দিক থেকে চোখ ফেরাতে চান না তিনি। যতক্ষণ পারেন, যেভাবে পারেন, শুধু আপনার দিকে তাকিয়ে থাকবেন।
খুঁটিনাটি মনে রাখা : আপনার সম্পর্কে সবকিছুই তার মনে থাকে। কখন কী করেছেন বা ঘটেছে, কখন কোথায় যেতে হবে বা কী করতে হবে। আপনার সম্পর্কে নিমেষেই বলে দিতে পারেন তিনি।
প্রশংসা : সব সময় আপনার রূপ, পোশাক, লুক, স্টাইলের প্রশংসা করেন তিনি। এটা তখনই করেন যখন কেউ প্রেমে পড়েন। তাই এসব বিষয়ে সচেতন হন।