বরেণ্য অভিনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবার মুখোমুখি হবেন দর্শকের। বলবেন তার জীবন ও অভিনয় নিয়ে নানা অভিজ্ঞতা। আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুলের আয়োজনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে ‘এক বক্তার বৈঠক’। থিয়েটার স্কুলের অধ্যক্ষ রামেন্দু মজুমদার দেশ রূপান্তরকে জানান, আজ নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানটি হবে। এই আয়োজনে অংশ নিতে দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য ৫০ টাকা। আয়োজনটিতে সহযোগিতা করছে নাট্যসংগঠন ‘থিয়েটার’।