জয়পুরহাটে পঞ্চম শ্রেণির ছাত্র নুরুন্নবী হত্যা মামলার রায়ে দুজনের যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলো জয়পুরহাট সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম ও নওগাঁর বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মাহবুব আলম।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ধলাহার আলিয়া মাদ্রাসার ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের ২ নভেম্বর রাতে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন ওই মাদ্রাসার পেছন থেকে পুলিশ ওই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নুরুন্নবীর বাবা বাদী হয়ে নুর আলম ও মাহবুব আলমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।