লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটির নয়জন সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অনাস্থা প্রদান করে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। চিঠিতে কোনো তারিখ উল্লেখ না থাকলেও গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিঠির একটি কপি ছড়িয়ে পড়ে।
চিঠিতে লক্ষ্মীপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে জেলা কমিটির নয়জন সদস্য এ অনাস্থাপত্রে স্বাক্ষর করেন। অনাস্থা প্রদানকারীরা হলেনÑ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ শরিফ, রেজাউল করিম পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, মামুন আল রশিদ, মাইন উদ্দিন ইফতি, সাংগঠনিক সম্পাদক করিমুল হক কনক ক্বারি, রাকিব ইমাম ও তানজুর রহমান রুবেল।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত ওই অনাস্থাপত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের তথা বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে।