প্রতিপক্ষ দেশ ছাড়বে বৃশ্চিকের, প্রেম নিয়ে সংসারে অশান্তি কুম্ভর

মেষ : শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। বর্তমান বাসস্থানেও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃষ : শিক্ষা ও সাংবাদিক পেশায় জড়িতরা বিশেষ সুযোগ ও সম্মানের দোরগোড়ায় পৌঁছে যাবেন। আয় বাড়বে। মেজাজ ঠান্ডা রাখুন।

মিথুন : সম্পত্তি ও অর্থ বিষয়ে জটিলতা দেখা দিতে পারে। প্রভাবশালীদের সহযোগিতায় সমস্যার সমাধান হবে। ব্যয় বাড়বে।

কর্কট : ব্যবসায় অধিক ক্ষতির কারণে পুঁজির সাহায্যের প্রয়োজন হবে। ঋণপ্রাপ্তির জন্য অন্যের কাছে ধরনা দিতে হবে। সংসারে অতৃপ্তি বিরাজ করবে।

সিংহ : স্ত্রী তালাক চাইতে পারে। সংসারে শান্তি বিদায় নেবে। আইন নিজের পক্ষে থাকবে।

কন্যা : কর্মক্ষেত্রে বন্ধুদের সাহায্য পাওয়া যাবে। সংসারের জন্য ঋণ করতে হবে। কাজে কিছুটা অতৃপ্তি থাকবে।

তুলা : কর্ম উপলক্ষে ভ্রমণ হতে পারে। বর্তমান বাসস্থানে সম্মান বাড়বে। রোগভয় দেখা দিতে পারে।

বৃশ্চিক : প্রতিপক্ষ দেশ ছাড়বে। আয় বৃদ্ধি পাবে। সংসারে শান্তি বৃদ্ধি পাবে।

ধনু : শক্ররা ক্ষতির জন্য তৎপর হবে। কাজে অতৃপ্তি নিয়ে আসবে। রোগের জন্য অস্ত্রোপচার হতে পারে।

মকর : আদালতে ব্যয় বাড়বে। সংসারে শান্তি থাকবে; কিন্তু রোগ বৃদ্ধির সম্ভাবনা আছে।

কুম্ভ : সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আইনের জটিলতা কিছুটা কমবে। প্রেম নিয়ে সংসারে শান্তি বিঘ্নিত হতে পারে।

মীন : কর্মক্ষেত্রে সম্মান ও ব্যস্ততা বাড়বে। অনেক নতুন বন্ধু-বান্ধবী জুটবে। নারীঘটিত ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন।