গত বুধবার যাত্রা শুরু করেছে স্যামসাং গ্যালাক্সি অ৮০। ট্রিপল ক্যামের এই স্মার্টফোনের বিশেষত্ব রোটেটিং ক্যামেরা। অর্থাৎ, সেলফির সময় স্মার্টফোনের সামনে ঘুরে যাবে রিয়ার ক্যামেরাগুলো। ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার কারণে আরও ভালো সেলফি তুলতে পারবেন ব্যবহারকারীরা। চমকে দেওয়া এই টেকনোলজি বাজিমাত করবে বলে আশা রাখছে স্যামসাং। এই প্রযুক্তি ব্যবহারের ফলে ফোনের সামনে নচ ছাড়া ডিসপ্লে ব্যবহার করতে পেরেছে স্যামসাং।
গ্যালাক্সি অ৮০ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। যার অ্যাপার্চার ভ/২.০। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেলের একটি সেকেন্ডারি ক্যামেরা যার অ্যাপার্চার ভ/২.২। এছাড়াও আছে একটি থ্রি ডি ডেপ্ত সেন্সর।
সেলফি মোড সিলেক্ট করলে ৩টি ক্যামেরাই রিয়ার থেকে ঘুরে গিয়ে সেলফি মোডে চলে আসবে। এছাড়াও এতে রয়েছে, সুপার স্টিডি ভিডিও মোড, সিন অপটিমাইজার এবং ফ্ল ডিটেকশন।
ফোনের ভেতরে থাকছে Snapdragon 730G চিপসেট। থাকছে ৮ জিবি পর্যন্ত র্যাম আর ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। তবে মাইক্রো ঝউ কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব নয়। ডিসপ্লের নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬.৭ ইঞ্চির ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস (1080x2400 পিক্সেল) এবং সুপার AMOLED নিউ ইনফিনিটি ডিসপ্লে। গ্যালাক্সি অ৮০-র ব্যাটারি ক্ষমতা ৩৭০০ মিলি অ্যাম্পিয়ার। সঙ্গে ২৫ড সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। আপাতত শুধু থাইল্যান্ডে লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি অ৮০। ২৯ মে বিশ^বাজারে ছাড়া হবে ফোনটি। ফোনের দাম এখনো জানা যায়নি।