হাইস্কুল পাশ করেই গুগল-অ্যাপল-নেটফ্লিক্সের যেসব চাকরি মেলে

সরকারি-বেসরকারি যে কোনো চাকরিতে শিক্ষাগত ডিগ্রিকেই প্রধানতম যোগ্যতা হিসেবে দেখা হয়। পদ অনুসারে বিশ্বজুড়েই চাকরির বাজারে এমন চিত্র স্বাভাবিক বলা যায়। তবে বিশ্বের অনেক দেশে বড় প্রতিষ্ঠানগুলোতে  অনেক পদের জন্য চার বছরের কোনো ডিগ্রি লাগে না।

এমনকি অ্যাপল, গুগল, নেটফ্লিক্সের মতো প্রযুক্তি জায়ান্ট এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও কর্মদক্ষতা ও নিজস্ব যোগ্যতা অনুসারে কর্মীদের নিয়োগ দেয়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সম্প্রতি বলেন, তার প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া কর্মীদের অর্ধেকেরই চার বছরের ব্যাচেলর ডিগ্রি নেই।      

বিশ্বব্যাপী চাকরির বাজারের অন্যতম সেবামূলক প্ল্যাটফর্ম লিংকডিন এ রকম ২০ টি পদ শনাক্ত করেছে। যেখানে নিয়োগের সময় প্রার্থীর চার বছরের ব্যাচেলর ডিগ্রি দেখে না অ্যাপল, গুগল, নেটফ্লিক্সের মতো শীর্ষ ও অনেক বড় প্রতিষ্ঠান।

১. রিটেইল কনসালট্যান্ট: বড় প্রতিষ্ঠানগুলোর এ পদে থাকা ৭.৮ শতাংশরই স্নাতক ডিগ্রি নেই। শীর্ষ একটি প্রতিষ্ঠানের গড় কর্মীদের তুলনায় ২.৩ গুণ লোক এই পদে কাজ করেন, যাদের মাত্র হাইস্কুল বা সমমানের ডিগ্রি আছে। 

২. হেলথকেয়ার অ্যাসিস্ট্যান্ট: 8.৭ শতাংশেরই স্নাতক ডিগ্রি নেই। রিটেইল কনসালট্যান্ট পদের মতোই তারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় প্রতিষ্ঠানগুলোতে চাকরি করছেন। শীর্ষ পর্যায়ের একটি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় যাদের সংখ্যা আড়াই গুণ বেশি।

৩. মার্কেটিং রিপ্রেজেনটেটিভ: ৯.৪ শতাংশেরই স্নাতক ডিগ্রি নেই। শীর্ষ প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় এসব প্রতিষ্ঠানে এই পদে থাকা কর্মীদের সংখ্যা ২.৮ গুণ বেশি, যাদের মাত্র হাইস্কুল বা সমমনা ডিগ্রি আছে।

৪. ইনফরমেশন টেকনোলজি কো–অর্ডিনেটর: ৯.৭ শতাংশরই স্নাতক ডিগ্রি নেই। শীর্ষ একটি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় যাদের সংখ্যা ২.৯ গুণ বেশি, যারা চার বছরের ডিগ্রিধারী নন। 

৫. নেটওয়ার্ক অপারেশনস অ্যানালিস্ট: ১০.৭ শতাংশরই স্নাতক ডিগ্রি নেই। বড় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপ্রাপ্ত মাত্র হাইস্কুল বা সমমনা ডিগ্রি পাশ করা এসব কর্মীদের সংখ্যা একটি শীর্ষ প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় ৩.১ গুণ বেশি।

৬. পাবলিক সেফটি অফিসার: ১২.৫ শতাংশরই চার বছরের ডিগ্রি নেই। যাদের শিক্ষাগত যোগ্যতা মাত্র হাইস্কুল ডিপ্লোমা বা সমমনা ডিগ্রি। শীর্ষ একটি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় যাদের সংখ্যা ৩.৭ গুণ বেশি।

৭. মেকানিক্যাল ডিজাইনার: ২৬.৪ শতাংশেরই স্নাতক ডিগ্রি নেই। শুধু হাইস্কুল পাশ করে বা সমমনা ডিগ্রি নিয়ে তারা এ পদে চাকরি করছেন। শীর্ষ একটি প্রতিষ্ঠানের তুলনায় যাদের সংখ্যা ৭.৭ গুণ বেশি। 

৮. কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ: ১০.৮ শতাংশরই চার বছরের কোনো ডিগ্রি নেই। শুধু হাইস্কুল পাশ করে বা সমমনা ডিগ্রি নিয়ে তারা এ পদে চাকরি করছেন। শীর্ষ একটি প্রতিষ্ঠানের তুলনায় যাদের সংখ্যা ৩.২ গুণ বেশি। 

৯. টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট: ১৩.৪ শতাংশরই স্নাতক ডিগ্রি নেই। শীর্ষ একটি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় যাদের সংখ্যা ৩.৯ গুণ বেশি, যারা চার বছরের ডিগ্রিধারী নন। 

১০. ফুড অ্যান্ড বেভারেজ স্পেশালিস্ট: ১৩.৪ শতাংশরই স্নাতক ডিগ্রি নেই। শীর্ষ একটি প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় যাদের সংখ্যা ৪ গুণ বেশি, যারা শুধু হাইস্কুল বা সমমনা ডিগ্রিধারী নন। 

এ ছাড়া ইনস্যুরেন্স এজেন্ট, ক্যাশিয়ার, ড্রাইভার, শেফ, ইনফরমেশন টেকনোলজি টেকনিশিয়ান, কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান, টেলিকমিউনিকেশন টেকনিশিয়ান, ম্যানুফ্যাকচারিং টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান পদগুলোতেও কর্মী নিয়োগ দিতে চার বছরের স্নাতক ডিগ্রি দেখে না বড় প্রতিষ্ঠানগুলো।