মেষ: শিক্ষার্থী ও লেখকদের জন্য দিনটি শুভ। সাংবাদিকদের জন্যও দিনটি অগ্রগতির নির্দেশ করে। আয় বাড়লেও পরিবারে অশান্তি দেখা দিতে পারে।
বৃষ: প্রকাশনা ও বস্ত্রশিল্পে উন্নতির যোগ আছে। স্বল্প বিদেশ ভ্রমণের ভিসা পাবেন। অবৈধ পথে আয় বাড়তে পারে।
মিথুন: সাংবাদিক ও বীমাকর্মীদের জন্য দিনটি উপকারে আসবে। অন্যের সঙ্গে অযথা বিতর্কে জড়াবেন না। ব্যবসায় আয় বাড়বে।
কর্কট: বস্ত্র ও শেয়ার ব্যবসা ভালো যাবে না। তবে বিদেশের সঙ্গে ব্যবসায় তেমন প্রভাব পড়বে না। আয়ের চেয়ে ব্যয় বাড়বে।
সিংহ: দাম্পত্য কলহ চরম আকার ধারণ করতে পারে। কর্মক্ষেত্রেও দ্বন্দ্ব দেখা যাচ্ছে। বিদেশে পাড়ি জমানোর চিন্তা জাগবে।
কন্যা: প্রতিপক্ষ তৎপর থাকবে। পাওনা টাকা আংশিক আদায় হবে; শেয়ার কেনার সম্ভাবনা আছে।
তুলা: শিক্ষার জন্য বিদেশ গমনের সুযোগ আসবে। স্ত্রীর ব্যাংকে আমানত বাড়বে। প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে।
বৃশ্চিক: অংশীদারদের চাপে বিদেশ যাওয়া হতে পারে। উপার্জনের পথে আত্মীয়দের সহযোগিতা বাড়বে। স্ত্রীর আয় বাড়বে।
ধনু: আত্মীয়র বিদেশ গমনের ব্যাপারে আপনি সহায়ক ভূমিকা পালন করতে পারেন। স্ত্রীর আয় বৃদ্ধির যোগ আছে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মকর: বৈদেশিক ব্যবসায় আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। চাকরিতে উন্নতির আভাস পাওয়া যাবে।
কুম্ভ: স্নায়ুপীড়া ও যৌনব্যাধির যোগ আছে। বন্ধুদের সাহায্য না পেলে ব্যবসায় সংকট দেখা দিতে পারে। ঋণ নিতে কাগজপত্র তৈরি করুন।
মীন: রোগের জন্য ব্যয় বাড়বে। প্রেমের জন্য দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।