সম্প্রতি যাত্রা শুরু করেছে হুয়াওয়ের নতুন স্মার্টফোন P30 Pro। বর্তমানে সব ফোনের সেরা স্মার্টফোন এটি। পাশাপাশি কোম্পানির দাবি স্মার্ট টেকনোলজির খোঁজ মিলবে এই ফোনে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, র্যাম ও ডিসপ্লেতে বাজিমাত করতে চলেছে হুয়াওয়ের এই নতুন ফোন।
এই ফোনে থাকছে ৬.৪৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ঙখঊউ ডিউড্রপ ডিসপ্লে। যার রেজুলেশন 2340x1080 পিক্সেল। ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোনের ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। কিরিন ৯৮০ চিপসেটে চলা এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম।
বিস্ময়কর ক্যামেরা ফিচার থাকছে ফোনটিতে। ৪০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে থাকছে সুপার স্পেকট্রাম সেন্সর সঙ্গে ২০ মেগাপিক্সেলর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ৮ মেগাপিক্সেলর টেলি ফটো ক্যামেরার সঙ্গে সুপার জুম লেন্স, হুয়াওয়ে টফ ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলর ফ্রন্ট ক্যামেরা থাকছে চ৩০ চৎড় ফোনটিতে।
ট্রেন্ডি সমস্ত ফিচার রয়েছে ক্যামেরাগুলোতে। ফোনে রয়েছে সিনেমাটিক ক্ষমতা। রাতের বেলায় অর্থাৎ কম আলোতেও নিখুঁত ছবিসহ ভিডিও তোলা সম্ভব হবে আধুনিকতায় মোরা এই ফোনে। থাকছে ৪,২০০ মিলি অ্যাম্ফিয়ারের ব্যাটারি। পাশাপাশি থাকছে ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ফোন আনলক করার জন্য থাকছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
বাংলাদেশেও এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। তবে এটি হাতের নাগালে পেতে চাইলে আপনাকে অন্তত ৯০ হাজার টাকা গুণতে হবে।